আরও শক্তিশালী ল্যাপটপ প্রসেসার লঞ্চ করল Intel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 মার্চ 2019 12:07 IST
হাইলাইট
  • লঞ্চ হল Intel 9th Gen Core প্রসেসার
  • 16 থ্রেডের Core i9-9980HK প্রসেসারে থাকছে হাইপার-থ্রেডিং প্রযুক্তি
  • 2019 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই প্রসেসার

নতুন জেনারেশানের ল্যাপটপ প্রসেসার লঞ্চ করল Intel। 2019 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে 9th Generation ‘Coffee Lake' প্রসেসার। এখনও নতুন প্রসেসারের স্পেসিফিকেশঅন সামনে আনেনি Intel। ডিজিটাল কনটেন্ট তৈরী ও গেমিং এর জন্য বিশেষ ভাবে এই প্রসেসার তৈরী হয়েছে বলে জানিয়েছে Intel। বুধবার সান ফ্রান্সিস্কোতে গেম ডেভেলপার কনফারেন্স ইভেন্টে নতুন জেনারেশান প্রসেসার লঞ্চের খবর প্রকাশ করেছে Intel।

নতুন প্রসেসার ব্যবহার করে একই সাথে হাই গ্রাফিক্স গেম খেলা যাবে ও গেম অনলাইন স্ট্রিম করা যাবে। যে কোন ল্যাপটপের থেকে নতুন গেনারেশান প্রসেসারে বেশি গেমিং এর শক্তি পাওয়া যাবে। থাকছে Gigabit-class Wi-Fi 6 সাপোর্ট। নতুন প্রযুক্তিতে নেটওয়ার্ক কানেকশানে ল্যাটেন্স অনেকটাই কমবে।

এখনও নতুন প্রসেসারের মডেল নম্বর জানায়নি Intel। তবে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল Core i9, Core i7 আর Core i5 ভেরিয়েন্টে পাওয়া যাবে Intel এর 9th Gen প্রসেসার। 16 থ্রেডের Core i9-9980HK প্রসেসারে থাকছে হাইপার-থ্রেডিং প্রযুক্তি। 4.8GHz স্পিডে চলবে Core i9-9980H। Core i7 বিভাগে দুটি প্রসেসার লঞ্চ হবে। এই দুটি প্রসেসার হল Core i7-9850H আর Core i7-9750H। ছয় কোরের এই দুটি প্রসেসারেই থাকছে হাইপার থ্রেডিং। Core i5 বিভাগে Core i5-9400H আর Core i5-9300H প্রসেসার দুটিতেও হাইপার থ্রেডিং থাকছে। এই দুটি প্রসেসারে চারটি করে কোর থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  2. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  3. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  4. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  5. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  6. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
  7. দেড় বছরের মধ্যে অফিসের সবার চাকরি কেড়ে নেবে AI, সতর্কবার্তা Microsoft কর্তার
  8. বিশ্বের সবচেয়ে স্লিম 8000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লে ফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ হল ভারতে
  9. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  10. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.