এবার টিভি থেকেই খেলা যাবে হাই এন্ড গেম, নতুন প্রযুক্তি নিয়ে এল Google

2019 সালে বাজারে আসবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ ও কানাডায় লঞ্চ হবে Stadia। ভারতে কবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ হবে জানায়নি Google।

এবার টিভি থেকেই খেলা যাবে হাই এন্ড গেম, নতুন প্রযুক্তি নিয়ে এল Google

Stadia তে গেম খেলার অভিজ্ঞতা আরও ভালো করতে নতুন Stadia কন্টড়লার নিয়ে এসেছে Google

হাইলাইট
  • দিতে নতুন গেমিং প্ল্যাটফর্ম Stadia লঞ্চ করল Google
  • 2019 সালে বাজারে আসবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম
  • একাধিক প্ল্যাটফর্ম থেকে গেম খেলা যাবে
বিজ্ঞাপন

নতুন গেমিং প্ল্যাটফর্ম Stadia লঞ্চ করল Google। হাই এন্ড গেম খেলার জন্য আর দামী কম্পিউটার প্রয়োজন হবে না। নতুন এই সার্ভিস ব্যবহার করে যে কোন কম্পিউটার স্মার্টফোন অথবা ট্যাবলেট থেকে হাই এন্ড গেম খেলা যাবে।

প্রোডাক্টের ডেমো দেখানোর সময় স্টেজে  Chromebook, Pixel 3 আর Chromecast ব্যবহার করে টিভিতে Assassin's Creed গেম খেলে দেখিয়েছে Google। Google গানিয়েছে 4K HDR 60fps স্পিডে গেম স্ট্রিম করা যাবে Stadia দিয়ে।

2019 সালে বাজারে আসবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউরোপ ও কানাডায় লঞ্চ হবে Stadia। ভারতে কবে নতুন এই গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ হবে জানায়নি Google। কোম্পানি জানিয়েছে এই বছর একাধিক নতুন সার্ভিস লঞ্চ হবে।

কম্পিউটারের কন্ট্রোলার ব্যবহার করে এই গেম খেলা যাবে। Stadia তে গেম খেলার অভিজ্ঞতা আরও ভালো করতে নতুন Stadia কন্টড়লার নিয়ে এসেছে Google। এই কন্ট্রোলার সরাসরি Wifi এর মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট হবে।

Google Assistant ও YouTube এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে Stadia। YouTube এ গেমের ভিডিও দেখার সময় পাশে ‘Play' বাটনে ক্লিক করে 5 সেকেন্ডের মধ্যে যে কোনও ডিভাইস থেকে সেই গেম খেলা শুরু করা যাবে।

Google ডেটা সেন্টারে এই গেম প্রসেসিং হবে। এর পরে ইন্টারনেটের মাধ্যমে আপনার কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট বা টিভিতে স্ট্রিম হবে সেই গেম। এই বছরে Stadia লঞ্চের পরে এই প্ল্যাটফর্ম সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

 

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  2. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  4. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  6. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  7. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
  8. Jio OTT Pass: জিওর বড় ঘোষণা, 200 টাকার রিচার্জে দেখা যাবে 15টি OTT অ্যাপ ও 1000+ লাইভ টিভি চ্যানেল
  9. 8,000mAh ব্যাটারির সঙ্গে Realme 16T 5G-এর সেল শুরু, 3,000 টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ
  10. Jio, Airtel-এর ঘুম কেড়ে 51 টাকার প্ল্যান আনল BSNL, আনলিমিটেড কল ও রোজ 2GB ডেটা 28 দিনের জন্য
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »