Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 মার্চ 2026 14:11 IST
হাইলাইট
  • MacBook Air M5 ল্যাপটপে 10টি কোরযুক্ত CPU ও GPU আছে
  • এটি 13.6 ইঞ্চি এবং 15.3 ইঞ্চি সাইজের ডিসপ্লের সাথে এসেছে
  • র‍্যাম সর্বোচ্চ 32 জিবি ও স্টোরেজ 4 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে

Apple's 2026 Edition MacBook Air comes with the M5 chip, which has a 10-core CPU

Photo Credit: Apple

Apple ভারতে লঞ্চ করল নতুন MacBook Air M5 ল্যাপটপ। নাম শুনেই বুঝতে পারছেন, অ্যাপলের নয়া বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপে লেটেস্ট M5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 13.6 ইঞ্চি এবং 15.3 ইঞ্চি সাইজের ডিসপ্লের সাথে এসেছে। টেক জায়ান্টটি এই বছর বেস মডেলে 16 জিবি র‍্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ দিয়েছে। সংস্থা দাবি করছে, গত বছরের M4 মডেলের তুলনায় নতুন প্রসেসর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর কাজ চার গুণ বেশি গতিতে সম্পন্ন করবে। অ্যাপল জানিয়েছে, এতে আগের জেনারেশনের মতো 18 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

MacBook Air M5 দাম

নতুন Apple MacBook Air M5 ল্যাপটপের 13.6 ইঞ্চি স্ক্রিনযুক্ত মডেলের দাম 1,19,900 টাকা থেকে শুরু হচ্ছে। 15.3 ইঞ্চি ভার্সনের দাম শুরু 1,44,900 টাকা থেকে। এটি অ্যাপল স্টোর থেকে কেনা যাবে। আজ থেকে অগ্রিম অর্ডার নেওয়া চালু হবে৷ সেল মার্চ 11 থেকে শুরু হচ্ছে। ডিভাইসটি মিডনাইট, সিলভার, স্কাই ব্লু, ও স্টারলাইট কালার অপশনে উপলব্ধ।

MacBook Air M5 স্পেসিফিকেশন, ফিচার্স

অ্যাপলের 2026 এডিশন ম্যাকবুক এয়ার এম5 আগের মডেলের মতো ডিজাইন ধরে রেখেছে। 13.6 ইঞ্চির মডেলে এলসিডি ডিসপ্লে আছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 2,560 x 1,664 পিক্সেল রেজোলিউশন, ও 500 নিট পিক ব্রাইটনেস অফার করে। 15.3 ইঞ্চি অপশনে লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 2,880 x 1,864 পিক্সেলের আরও হাই রেজোলিউশন অফার করে।

MacBook Air M5 ল্যাপটপের সবচেয়ে বড় হাইলাইট হল পারফরম্যান্স। নতুন চিপে 10টি কোরযুক্ত সিপিইউ এবং সর্বোচ্চ 10-কোর জিপিইউ বর্তমান। প্রতিটি কোরে নিউরাল অ্যাক্সিলারেটর আছে, যা এআই ভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। নতুন মডেলে উন্নত শেডার কোর ও তৃতীয় প্রজন্মের রে-ট্রেসিং ইঞ্জিন আছে। ফলে গেমিং ও 3D রেন্ডারিংয়ে অনন্য অভিজ্ঞতা মিলবে।

M5 চিপে ইউনিফায়েড মেমরি আর্কিটেকচার রয়েছে, যার ব্যান্ডউইথ 153 জিবি/সেকেন্ড। সংস্থা দাবি করছে, নতুন ল্যাপটপটি ওয়েব ব্রাউজিংয়ে Intel Core Ultra X7 প্রসেসরযুক্ত কম্পিউটার বা ল্যাপটপের তুলনায় প্রায় 50 শতাংশ দ্রুত। র‍্যাম 24 জিবি ও 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানি সর্বোচ্চ 4 টেরাবাইট স্টোরেজ অফার করছে। SSD-এর রিড ও রাইট স্পিডও আগের তুলনায় দ্বিগুণ হয়েছে।

MacBook Air M5 ল্যাপটপের সামনে 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে৷ নতুন এয়ার মডেল macOS Tahoe অপারেটিং সিস্টেমে রান করে৷ এটি লিকুইড গ্লাস ডিজাইন ও অ্যাপল ইন্টেলিজেন্সের সাথে আরও গভীর ইন্টিগ্রেশন অফার করে৷ ডিভাইসে 53.8 ওয়াট আওয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি মিলবে, যা 18 ঘন্টা ব্যাকআপ প্রদান করবে৷ এতে ম্যাগসেফ 3 ম্যাগনেটিক চার্জিং সুবিধাও উপলব্ধ৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  2. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  3. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  4. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  6. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  7. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  8. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  9. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  10. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.