আবার Windows 10 অক্টোবর 2018 আপডেট পাঠানো শুরু করল Microsoft

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 অক্টোবর 2018 12:19 IST
হাইলাইট
  • Windows 10 আপডেটের পরে তাদের কম্পিউটার থেকে একাধিক ফাইল হারিয়ে গিয়েছে
  • এই অভিযোগের পরেই আপডেট পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল Microsoft
  • আবার সেই আপডেট পাঠানো শুরু হল

 


অক্টোবর মাসে নতুন আপডেট পাঠানোর কথা জানিয়েছিল Microsoft। কিন্তু মাসের শুরুতেই সেই আপডেট গ্রাহকের কম্পিউটারে পৌঁছানোর সাথে সাথেই বিতর্কের সূত্রপাত। এর পরেই আপডেট পাঠানো বন্ধ করে দেয় মার্কিন টেক জায়েন্ট। 
কিছু গ্রাহক অভিযোগ জানিয়েছিলেন Windows 10 আপডেটের পরে তাদের কম্পিউটার থেকে একাধিক ফাইল হারিয়ে গিয়েছে। মারাত্মক এই অভিযোগের পরেই আপডেট পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল Microsoft। 
Microsoft এর তরফ থেকে জানানো হয়েছে, “আমরা সম্পূর্ণভাবে এই সমস্যার তদন্ত করেছি। কোম্পানির আভ্যন্তরীন তদন্তের পরে এই সমস্যার সমাধান পাওয়া গিয়েছে।”
আপাতত খুব সাবধান হয়ে তবেই এই আপডেট আবার গ্রাহকের কাছে পাঠানো হবে। যে সব গ্রাহক এই আপডেটের ফলে নিজেদের কম্পিউটার থেকে ডাটা হারিয়েছেন সেই সব গ্রাহকের জন্য বিনামূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে Microsoft। কোম্পানি জানিয়েছে সাপোর্ট টিম এই সব কম্পিউটার থেকে ডাটা পুনরুদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। 
“হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনা যাবে কী না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আপনার কম্পিউটার থেকে ফাইল হারিয়ে থাকলে কম্পিউটার ব্যবহার কমানোর চেষ্টা করুন। এবং যত শিঘ্র সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন।” বলে জানিয়েছে Microsoft।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft, Windows 10
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.