ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে

Copilot এবং Microsoft 365 Copilot-এর বিভিন্ন ফিচার ও ক্ষমতা নতুন কোপাইলট অ্যাপের মধ্যে নিয়ে আসা হবে।

ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে

Photo Credit: Unsplash/Simon Ray

Microsoft is making major changes to its Copilot AI platform

হাইলাইট
  • Microsoft পার্সোনাল ও বিজনেস Copilot অ্যাপ মিশিয়ে দিচ্ছে
  • কোপাইলট অ্যাপের বেশ কয়েকটি ফিচার আগস্ট 18 থেকে বন্ধ হচ্ছে
  • নতুন Copilot অ্যাপে পার্সোনাল বা ওয়ার্ক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যাবে
বিজ্ঞাপন

ChatGPT, Gemini, ও Claude-এর মতো জনপ্রিয় AI অ্যাসিস্ট্যান্টকে টেক্কা দিতে বড় পরিকল্পনা রূপায়ণের কাজ শুরু করে দিল মাইক্রোসফট (Microsoft)। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি তাদের কনজিউমার এবং বিজনেস Copilot অ্যাপ একটি প্ল্যাটফর্মের ছাতার তলায় আনতে চলেছে। এই পদক্ষেপকে তাদের "সুপার অ্যাপ" তৈরির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। মাইক্রোসফট ছড়িয়ে ছিটিয়ে থাকা এআই পরিষেবাগুলিকে একত্রিত করে একটি Copilot পণ্যের অধীনে আনতে চাইছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সহজ করা যায়। বর্তমানে অনেকেই ব্যক্তিগত ও অফিসের কাজের জন্য একটিই AI চ্যাটবট ব্যবহার করেন। তাই কোম্পানি Copilot এবং Microsoft 365 Copilot একটি প্ল্যাটফর্মে মিশিয়ে সুপার অ্যাপে পরিণত করছে।

Microsoft ইউনিফায়েড Copilot অ্যাপ আনছে

মাইক্রোসফটের সাপোর্ট ডকুমেন্ট থেকে জানা গিয়েছে, ব্যবহারকারীরা আগস্ট 18 থেকে একে একে পরিবর্তন দেখতে পাবেন। এতদিন সাধারণ ব্যবহারকারীদের জন্য কোপাইলট এবং ব্যবসায়িক বা এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য মাইক্রোসফট 365 কোপাইলট নামে দুটি আলাদা অ্যাপ ছিল। এখন উভয় অ্যাপের বিভিন্ন ফিচার এবং ক্ষমতা নতুন কোপাইলটের মধ্যে নিয়ে আসা হবে।

Microsoft জানিয়েছে, যাঁরা আরও বেশি ব্যবহার সীমা ও অতিরিক্ত টোকেন চান, তাঁদের জন্য 365 সাবস্ক্রিপশন আগের মতোই চালু থাকবে। ফ্রি কোপাইলট ইউজাররাও এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতে, এআই ছবি বানাতে, এবং নিজেদের ফাইল আপলোড করে কনটেক্সচুয়াল কোয়ারি করতে পারবেন।

কনজিউমার কোপাইলট অ্যাপের বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার অবশ্য আগস্ট 18 থেকে বন্ধ হচ্ছে। যার মধ্যে রয়েছে কোপাইলট পডকাস্ট, গ্রুপ চ্যাট, ও ডিপ রিসার্চ। সংস্থা আরও জানিয়েছে, নতুন কোপাইলটের আপডেটেড ভার্সন ধাপে ধাপে ব্যবহারকারীদের পৌঁছে দেওয়ার সময় কিছু ফিচার উপলব্ধ নাও থাকতে পারে। তবে সেগুলি পরে ফিরে আসবে।

নতুন Microsoft Copilot অ্যাপে ব্যবহারকারীরা পার্সোনাল অ্যাকাউন্ট, ওয়ার্ক অ্যাকাউন্ট অথবা দুই ধরনের অ্যাকাউন্টেই লগ ইন করতে পারবেন। তারপর কাজের ধরন বা প্রশ্ন অনুসারে একই অ্যাপের মধ্যে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করা যাবে।

এছাড়াও, নতুন Copilot অ্যাপ থেকে সরাসরি Microsoft Word, Excel, Outlook, ও অন্যান্য 365 অ্যাপ অ্যাক্সেস করা যাবে। ফলে পার্সোনাল ও অফিসের কাজ একটি ইউনিফায়েড কোপাইলট ইন্টারফেস থেকেই করা সম্ভব হবে। কনজিউমার কোপাইলট অ্যাপের চ্যাট হিস্ট্রি, ইমেজ, ও অন্যান্য কনটেন্ট নতুন ইউনিফায়েড অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেট হয়ে যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »