লেটেস্ট Intel Core i3 প্রসেসার সহ দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 নভেম্বর 2018 16:19 IST
হাইলাইট
  • সস্তায় দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi
  • থাকবে অষ্টম জেনারেশানের Intel Core i3 প্রসেসার
  • একটি ভেরিয়েন্টে রয়েছে 13.3 ইঞ্চি অন্যটিকে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে

13.3 ইঞ্চি ডিসপ্লের Mi Notebook Air এর দাম 3,999 ইউয়ান (প্রায় 41,700 টাকা)

সস্তায় দুটি নতুন Mi Notebook Air লঞ্চ করল Xiaomi। একটি ভেরিয়েন্টে রয়েছে 13.3 ইঞ্চি ডিসপ্লে আর অন্যটিকে থাকছে 15.6 ইঞ্চি ডিসপ্লে। দুটি ল্যাপটপেই থাকবে অষ্টম জেনারেশানের Intel Core i3 প্রসেসার। এর সাথেই থাকবে 8GB পর্যন্ত RAM, USB Type-C পোর্ট, 128GB SSD। দুটি ল্যাপটপেই Windows 10 Home প্রি-ইনস্টল্ড থাকবে।

Xiaomi Mi Notebook Air এর দাম

8GB RAM, 13.3 ইঞ্চি ডিসপ্লের Mi Notebook Air এর দাম 3,999 ইউয়ান (প্রায় 41,700 টাকা)। 15.6 ইঞ্চি 4GB RAM Mi Notebook Air এর দাম 3,399 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। ইতিমধ্যেই 13.3 ইঞ্চি ল্যাপটপ বিক্রি শুরু হয়েছে। তবে বিক্রি শুরু না হলেও 15.6 ইঞ্চি ল্যাপটপটি প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। আগামী 11 নভেম্বর এই ল্যাপটপ বিক্রি শুরু হবে।

13.3 ইঞ্চি Xiaomi Mi Notebook Air স্পেসিফিকেশান

13.3 ইঞ্চি Xiaomi Mi Notebook Air এ প্রি-ইনস্টলড থাকবে Windows 10। থাকবে একটি 13.3 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে একটি অষ্টম জেনারেশানের ডুয়াল কোর  Intel Core i3-8130U প্রসেসার। এর সাথেই থাকবে  Intel UHD graphics 620, 8GB DDR4 RAM আর 128GB SATA SSD স্টোরেজ। এই ল্যাপটপে ডুয়াল ব্যান্ড Wifi, Bluetooth v4.1, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর রয়েছে একটি USB Type-C পোর্ট, দুটি USB 3.0 পোর্ট, একটি HDMI পোর্ট আর একটি হেডফোন জ্যাক। 13.3 ইঞ্চি Mi Notebook Air এর ওজন 1.3 কিলোগ্রাম।

15.6 ইঞ্চি Xiaomi Mi Notebook Air

15.6 ইঞ্চি Xiaomi Mi Notebook Air স্পেসিফিকেশান

Advertisement

15.6 ইঞ্চি Xiaomi Mi Notebook Air থাকবে FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকবে একটি অষ্টম জেনারেশানের ডুয়াল কোর  Intel Core i3-8130U প্রসেসার। এর সাথেই থাকবে  4GB DDR4 RAM আর 128GB SATA SSD স্টোরেজ। রয়েছে একটি USB 2.0 পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট, একটি HDMI পোর্ট, দুটি USB 3.0 পোর্ট একটি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x পরশুদিন ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা নিশ্চিত করল সংস্থা
  2. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  3. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  4. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  5. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  6. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  7. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  8. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  9. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  10. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.