টিজ করা হলো Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G-হ্যান্ডসেটগুলির ডিজাইন

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 25 ফেব্রুয়ারি 2025 13:23 IST
হাইলাইট
  • Samsung Galaxy M06 5G-হ্যান্ডসেটটি একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট পে
  • হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6300 SoC-র সাথে সজ্জিত হতে পারে
  • হ্যান্ডসেটটি সম্ভবত Android 14-ভিত্তিক One UI 6 দ্বারা চালিত হবে

Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G অ্যামাজনের মাধ্যমে পাওয়া যাবে

Photo Credit: Samsung

স্যামসাং কোম্পানী ভারতে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G হ্যান্ডসেট দুটি আসা নিয়ে টিজ করেছে। এখনো পর্যন্ত ফোনগুলি লঞ্চের কোনো সঠিক তারিখ ঘোষণা না করলেও এগুলির উপলব্ধতা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে। এসবের পাশাপাশি Galaxy M16 5G এবং M06 5G-এর ডিজাইনের বিবরণ বিশেষ করে রিয়ার ক্যামেরা লে-আউটটি টিজ করা হয়েছে। এর পূর্বে বেশ কিছু সার্টিফিকেশন সাইট এবং অন্যান্য রিপোর্টের মাধ্যমে হ্যান্ডসেট গুলির অন্যান্য বিবরণও অনলাইনে দেখা গিয়েছে।

আমরা যা জানি সেই অনুযায়ী Samsung Galaxy M16 5G, Galaxy M06 ভারত লঞ্চ:

কোম্পানির একটি X-পোস্ট অনুযায়ী জানা গিয়েছে,Samsung Galaxy M16 এবং Galaxy M06 5G-হ্যান্ডসেটগুলি খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। তবে লঞ্চের আক্ষরিক তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। অ্যামাজনের মাধ্যমে স্মার্টফোনগুলোর জন্য তৈরি একটি বিজ্ঞাপন পোস্টার দেখে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, হ্যান্ডসেটগুলো দেশের বাজারে এই
ই-কমার্স ওয়েবসাইটে কেনা যাবে।

Advertisement

বিজ্ঞাপনমূলক পোস্টটিতে উপরোক্ত হ্যান্ডসেটগুলির রিয়ার ক্যামেরা লে-আউটটি টিজ করা হয়েছে। Samsung Galaxy M16 5G-ফোনটি তিনটি রিয়ার ক্যামেরার সাথে উপস্থিত হয়েছে, যেগুলি একটি পিল আকারের আইল্যান্ডের মধ্যে উলম্ব আকারে সজ্জিত হয়ে আছে। মডিউলের মধ্যে একটি বড় অংশ দুটি সেন্সর নিয়ে আছে, যেখানে ছোটোটি তৃতীয় সেন্সরটি ধরে আছে। একটি গোলাকৃতি LED ফ্ল্যাশ ইউনিট ক্যামেরা
আইল্যান্ডের বাইরে প্রতিস্থাপিত হয়ে আছে। এটির ডিজাইনটি আগের ফাঁস হওয়া ডিজাইন রেন্ডারের মত একই ধরনের।

অন্যদিকে Samsung Galaxy M06 5G ফোনটিতে পিল আকারের ক্যামেরা মডিউলটি উলম্ব ভাবে সজ্জিত দুটি ক্যামেরা সেন্সর নিয়ে আছে। ক্যামেরা আইল্যান্ডটি প্রথম হ্যান্ডসেটটির মত একইরকম রিয়ার প্যানেলে উপরের বাম দিকের অংশে প্রতিস্থাপিত আছে এবং পাশেই একটি LED ফ্ল্যাশ ইউনিট আছে।

পূর্বে Samsung Galaxy M06 5G-হ্যান্ডসেটটি মডেল নম্বর SM-M166P-এর সাথে গিকবেঞ্চে উদ্ভব হয়েছিল। তালিকটি পরামর্শ দেয় যে, হ্যান্ডসেটটি 8 জিবি RAM এর সাথে যুক্ত হয়ে MediaTek Dimensity 6300 SoC-এর সাথে আসবে। আশা করা যাচ্ছে ফোনটি Android 14-ভিত্তিক One UI 6 দ্বারা চালিত হবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.