আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 17:59 IST
হাইলাইট
  • আগামী মাসে এই ফোন লঞ্চ হতে পারে
  • যদিও এই ফোন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি
  • Mi 10 সিরিজে 108 মেগাপিক্সেল ক্যামেরা ছিল

192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনে Snapdragon চিপসেট থাকতে পারে

মে মাসে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ রেসোলিউশন ক্যামেরার স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Xiaomi Mi 10 সিরিজ ও Samsung Galaxy S20 Ultra-তে 108 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। যদিও কোন কোম্পানি 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে আনছে সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

সম্প্রতি চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে 192 মেগাপিক্সেল স্মার্টফোন লঞ্চের খবর সামনে এসেছে। আগামী মাসেই বাজারে আসতে পারে এই ফোন। এই প্রথম 192 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের খবর প্রকাশ্যে এল। যদিও গত বছরেই Qualcomm জানিয়েছিল লেটেস্ট Snapdragon চিপসেটে 192 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট রয়েছে।

লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

SM7250 মডেল নম্বরে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে Snapdragon 765 চিপসেট। এই চিপসেটে 192 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট রয়েছে। তবে 192 মেগাপিক্সেল ক্যামেরায় কোন এফেক্ট সহ ছবি তোলা যাবে না। অর্থাৎ 192 মেগাপিক্সেল মোডে HDR মোডের মতো একাধিক ফ্রেম প্রসেস করা সম্ভব হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 192 Megapixel, Qualcomm Snapdragon 765
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  2. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  3. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  4. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  5. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  6. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  7. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  8. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  9. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  10. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.