ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুন 2026 19:19 IST
হাইলাইট
  • মিড-রেঞ্জে 4G ফোনের কামব্যাক ঘটছে
  • জুলাই থেকে 25,000 টাকার নিচে একাধিক নতুন 4G স্মার্টফোন আসছে
  • ব্র্যান্ড বা মডেলের নাম এখনও প্রকাশ্যে আসেনি

4G Phones are coming back in Mid-Range

গত বছর 10,000 টাকার আশেপাশেও নতুন 5G ফোন পাওয়া যেত। কিন্তু মেমোরি চিপের সরবরাহে ঘাটতির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে 5G স্মার্টফোন কিনতে শীঘ্রই 25,000 টাকার বেশি খরচ হতে পারে। 4G থেকে 5G, কোভিডের পর থেকে স্মার্টফোন ইন্ডাস্ট্রি এই ভাবেই আপগ্রেড হয়েছে। কিন্তু এখন মূল্যবৃদ্ধির জমানায় 25,000 টাকার নিচে ফোন থেকে 5G নেটওয়ার্ক সাপোর্ট বা 5G-সক্ষম প্রসেসর বাদ দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিরা। রিপোর্ট বলছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 25,000 টাকার নিচে একাধিক নতুন 4G স্মার্টফোন লঞ্চ হতে পারে। যদিও সেই সমস্ত ব্র্যান্ডের নাম প্রকাশ্যে আসেনি।

মিড-রেঞ্জে 4G ফোনের কামব্যাক

টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে দাবি করেছেন, আগামী তিন মাসে দেশের বাজারে এমন সব 4G ফোন আসবে, যাদের দাম 25,000 টাকার মধ্যে থাকতে পারে। অর্থাৎ, পুজোর মরসুম শুরু হওয়ার আগে নতুন 4G মডেল আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

মূলত DRAM এবং NAND স্টোরেজ চিপের সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে নির্মাতাদের উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। মেমোরি ও স্টোরেজ চিপের চলমান ঘাটতির কারণে প্রায় সব ধরনের স্মার্টফোনের দাম বেড়েছে। সাম্প্রতিক সময়ে বাজেট, মিড-রেঞ্জ, এবং প্রিমিয়াম, সমস্ত ধরনের ফোনের মডেল মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকটি লেটেস্ট 5G ফোন দামের সঙ্গে ফিচার্সের ভারসাম্য হারিয়ে ফেলছে।

ডির‍্যাম এবং ফ্ল্যাশ মেমোরির কাজ করা চিপ AI ডেটা সেন্টার এবং সার্ভারে চলে যাচ্ছে। এতে লাভ বাড়ছে চিপ নির্মাতাদের। কিন্তু কনজিউমার ইলেকট্রনিক্সের বাজারে সংকট সৃষ্টি হয়েছে। 5G প্রসেসরের দাম বেশি। সেই দিক থেকে 4G স্মার্টফোনে 5G মডেম বা সংশ্লিষ্ট হার্ডওয়্যারের অতিরিক্ত খরচ না থাকার ফলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই মিড-রেঞ্জে 4G ফোনের প্রত্যাবর্তন ঘটতে দেখা যাবে।

কোন কোন ব্র্যান্ড 25,000 টাকার কমে 4G ফোন ভারতে আনার পরিকল্পনা করছে, তা জানা যায়নি। তবে জুলাই থেকে নতুন 4G মিড-রেঞ্জ মডেলের আগমন শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, গত মাসে বড় ব্র্যান্ডগুলির মধ্যে Oppo ভারতে 15,000 টাকার মধ্যে 4G ফোন এনেছে। লঞ্চের সময় Oppo A6c-এর শুরুর দাম ছিল 13,999 টাকা। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ রয়েছে। 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা।

Advertisement

Oppo A6c বড় 7,000mAh ব্যাটারি ও Unisoc T7250 প্রসেসর অফার করে। এই ফোনে ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং,রিভার্স ওয়্যার্ড চার্জিং, স্প্ল্যাশ টাচ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 4G Phones India Launch, 4G Phones, Oppo A6c
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.