Oppo A6c ভারতে 13,999 টাকায় লঞ্চ হতে পারে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ মিলবে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হবে। ফোনটি চলতি সপ্তাহের শেষে অফলাইন মার্কেটে উপলব্ধ হবে। এটি ফেদার হোয়াইট এবং স্টোন ব্রাউন কালার অপশনে কেনা যাবে। আশা করা হচ্ছে, ডিভাইসটি গ্লোবাল মডেলের মতো একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে পাওয়া যাবে।
Oppp A6c ফোনে OTG রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে যে কোনও ব্লুটুথ ইয়ারফোন, TWS ইয়ারবাডস, স্মার্টওয়াচের মতো ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে। এক কথায়, টেম্পোরারি পাওয়ার ব্যাঙ্কের কাজ করবে। মাইক্রো SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ বৃদ্ধি করা যাবে।