Oppo A6c অফলাইন মার্কেটকে লক্ষ্য করে ভারতে আসছে।
Photo Credit: Oppo
Oppo A6c comes with a 7,000mAh battery
Oppo A6c খুব শীঘ্রই ভারতে আসছে। এটি এপ্রিলে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। ওপ্পোর নতুন বাজেট স্মার্টফোনের পরবর্তী গন্তব্য ভারতবর্ষ। এ দেশে লঞ্চ হওয়ার আগে ডিভাইসের দাম ফাঁস হয়ে গিয়েছে। এটি দুটি মেমরি কনফিগারেশনে বিক্রি হবে এবং 128 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। সূত্রের দাবি, ফোনটি মূলত অফলাইন মার্কেটকে লক্ষ্য করে দেশের বাজারে আনা হচ্ছে। Oppo A6c মডেলের অন্যতম আকর্ষণ হল পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। হ্যান্ডসেটে স্টাইলিশ ডিজাইন থাকবে, যা একে অন্য ব্র্যান্ডের বাজেট ফোনের থেকে আলাদা করছে। এটি চলতি সপ্তাহে মার্কেটে চলে আসতে পারে।
91মোবাইলসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, Oppo A6c ফোনের দাম ভারতে 13,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হবে। বর্তমানে মেমরি চিপের ক্রমবর্ধমান দামের কারণে 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট না থাকা অস্বাভাবিক নয়।
র্যাম ও স্টোরেজের খরচ বাড়ার কারণে বেশিরভাগ মোবাইল ব্র্যান্ড কনফিগারশন এবং দামে পরিবর্তন আনছে। রিপোর্টে আরও বলা হয়েছে,ফোনটি চলতি সপ্তাহের শেষে অফলাইন মার্কেটে উপলব্ধ হবে। এটি ফেদার হোয়াইট (সাদা) এবং স্টোন ব্রাউন (বাদামি) কালার অপশনে কেনা যাবে।
আশা করা হচ্ছে, ওপ্পো এ6সি গ্লোবাল মডেলের মতো একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে লঞ্চ হবে। এই ফোনে 6.75 ইঞ্চি এলসিডি (LCD) ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 900 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। ফোনটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর রান করে। এটি বাজেট ফোনের জন্য নির্মিত 4G চিপসেট, যার পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ।
এপ্রিলে ভারতে লঞ্চ হওয়া Redmi A7 এবং Redmi A7 Pro মডেলেও একই চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ওপ্পোর নতুন ফোনের পিছনে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসের 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং ও রিভার্স ওয়্যার্ড চার্জিং সমর্থন করে।
Oppo A6c-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং, স্প্ল্যাশ টাচ, 60FPS গেমিং সাপোর্ট, AI Eraser, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, ডুয়াল সিম, এবং 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale