জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এমন সব 4G স্মার্টফোন ভারতে আসবে, যাদের দাম 25,000 টাকার মধ্যে থাকতে পারে।
4G Phones are coming back in Mid-Range
গত বছর 10,000 টাকার আশেপাশেও নতুন 5G ফোন পাওয়া যেত। কিন্তু মেমোরি চিপের সরবরাহে ঘাটতির কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে 5G স্মার্টফোন কিনতে শীঘ্রই 25,000 টাকার বেশি খরচ হতে পারে। 4G থেকে 5G, কোভিডের পর থেকে স্মার্টফোন ইন্ডাস্ট্রি এই ভাবেই আপগ্রেড হয়েছে। কিন্তু এখন মূল্যবৃদ্ধির জমানায় 25,000 টাকার নিচে ফোন থেকে 5G নেটওয়ার্ক সাপোর্ট বা 5G-সক্ষম প্রসেসর বাদ দেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিরা। রিপোর্ট বলছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে 25,000 টাকার নিচে একাধিক নতুন 4G স্মার্টফোন লঞ্চ হতে পারে। যদিও সেই সমস্ত ব্র্যান্ডের নাম প্রকাশ্যে আসেনি।
টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে দাবি করেছেন, আগামী তিন মাসে দেশের বাজারে এমন সব 4G ফোন আসবে, যাদের দাম 25,000 টাকার মধ্যে থাকতে পারে। অর্থাৎ, পুজোর মরসুম শুরু হওয়ার আগে নতুন 4G মডেল আনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
মূলত DRAM এবং NAND স্টোরেজ চিপের সরবরাহ সংক্রান্ত সমস্যার কারণে নির্মাতাদের উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। মেমোরি ও স্টোরেজ চিপের চলমান ঘাটতির কারণে প্রায় সব ধরনের স্মার্টফোনের দাম বেড়েছে। সাম্প্রতিক সময়ে বাজেট, মিড-রেঞ্জ, এবং প্রিমিয়াম, সমস্ত ধরনের ফোনের মডেল মূল্যবৃদ্ধির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকটি লেটেস্ট 5G ফোন দামের সঙ্গে ফিচার্সের ভারসাম্য হারিয়ে ফেলছে।
ডির্যাম এবং ফ্ল্যাশ মেমোরির কাজ করা চিপ AI ডেটা সেন্টার এবং সার্ভারে চলে যাচ্ছে। এতে লাভ বাড়ছে চিপ নির্মাতাদের। কিন্তু কনজিউমার ইলেকট্রনিক্সের বাজারে সংকট সৃষ্টি হয়েছে। 5G প্রসেসরের দাম বেশি। সেই দিক থেকে 4G স্মার্টফোনে 5G মডেম বা সংশ্লিষ্ট হার্ডওয়্যারের অতিরিক্ত খরচ না থাকার ফলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই মিড-রেঞ্জে 4G ফোনের প্রত্যাবর্তন ঘটতে দেখা যাবে।
কোন কোন ব্র্যান্ড 25,000 টাকার কমে 4G ফোন ভারতে আনার পরিকল্পনা করছে, তা জানা যায়নি। তবে জুলাই থেকে নতুন 4G মিড-রেঞ্জ মডেলের আগমন শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, গত মাসে বড় ব্র্যান্ডগুলির মধ্যে Oppo ভারতে 15,000 টাকার মধ্যে 4G ফোন এনেছে। লঞ্চের সময় Oppo A6c-এর শুরুর দাম ছিল 13,999 টাকা। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ রয়েছে। 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা।
Oppo A6c বড় 7,000mAh ব্যাটারি ও Unisoc T7250 প্রসেসর অফার করে। এই ফোনে ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে, IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং,রিভার্স ওয়্যার্ড চার্জিং, স্প্ল্যাশ টাচ, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Best Air Purifiers Under Rs. 15,000 for Bedrooms in India
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later