Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 19:22 IST
হাইলাইট
  • Ai+ Nova Flip 5G-এর ভিতরে 6.9 ইঞ্চির 120Hz ডিসপ্লে আছে
  • এই ফ্লিপ-ফোল্ড ফোনে Dimemsity 7300 প্রসেসর আছে
  • এটি 10x ডিজিটাল জুম ও 50MP মেইন ক্যামেরার সাথে এসেছে

Ai+ Nova Flip 5G features a 6.9-inch AMOLED inner display

Photo Credit: Ai+

Ai+ Nova Flip 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি বর্তমানে দেশের সবচেয়ে সস্তা ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন। 30,000 টাকার মধ্যে এমন ফ্লিপ-ফোল্ড ফোন আগে কোনও সংস্থা দেশের বাজারে আনেনি। ফোনের ভিতরে ও বাইরে যথাক্রমে 6.9 ইঞ্চি এবং 3.1 ইঞ্চি ডিসপ্লে আছে। Ai+ Nova Flip 5G-তে Dimemsity 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ডুয়াল স্পিকার, NFC, এরোস্পেস অ্যালুমিনিয়াম ফ্রেম, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে।

Ai+ Nova Flip 5G দাম

Ai+ Nova Flip 5G ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম। সংস্থা একটাই মেমোরি কনফিগারেশন অফার করছে। ফ্লিপকার্টে মে থেকে বিক্রি আরম্ভ হবে৷ যদিও এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। এটি গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে কেনা যাবে।

Ai+ Nova Flip 5G স্পেসিফিকেশন

এআই প্লাস নোভা ফ্লিপ 5G-এর ভিতরে 6.9 ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 1,200 নিট পিক ব্রাইটনেস, 2,160Hz PWM ডিমিং, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। কভার স্ক্রিনে 3.1 ইঞ্চির অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে। ফ্লিপ ফোনটি চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি ডাইমেনসিটি 7300 প্রসেসর দ্বারা পরিচালিত। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা আছে।

Ai+ Nova Flip 5G-এর পিঠে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা 10x ডিজিটাল জুমের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। পিছনের ক্যামেরায় 4K রেজোলিউশনে 30fps ভিডিও শুট করা যাবে।
 
Ai Plus-এর নতুন ফ্লিপ ফোনে 4,325mAh ব্যাটারি রয়েছে। এটি 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।ডিভাইসে Android 15 প্রি-ইনস্টলড আছে। এর উপর NxtQ OS আছে, যা Android-এর উপর ভিত্তি করে নির্মিত সংস্থার নিজস্ব প্রাইভেসি-ফোকাসড কাস্টম ইন্টারফেস।

প্রসঙ্গত, Ai+ আজ ভারতে আরও দুই নতুন ফোন লঞ্চ করেছে। Ai Nova 2 5G-এর দাম 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 6.74 ইঞ্চি স্ক্রিন, 120 হার্টজ রিফ্রেশ রেট, Unisoc T8200 চিপসেট, 6,000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
 
অন্য দিক, Ai Nova 2 Ultra 5G কিনতে খরচ হবে 14,999 টাকা। এটি 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, Dimensity 7400 চিপসেট, 13 মেগাপিক্সেল ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে।

 
KEY SPECS
Display (Primary) 6.90-inch
Cover Display 3.10-inch
Processor MediaTek Dimensity 7300
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4325mAh
OS Android 15
Resolution 1188x2790 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  2. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  3. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  4. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  5. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  6. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  7. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  8. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
  9. Vivo Y600 Pro অবিশ্বাস্য 10,200mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে
  10. Realme ভারতে আনছে 165Hz ডিসপ্লে ও 9,000mAh ব্যাটারির প্রথম মিড-রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.