4,000 টাকা সস্তা হল Asus 5Z

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 19 জুন 2019 18:25 IST
হাইলাইট
  • 21,999 টাকা থেকে Asus 5Z ফোনের দাম শুরু হচ্ছে
  • Flipkart অফারের অধীনে এই ফোনের দাম কমেছে
  • Asus 5Z ফোনে রয়েছে Qualcomm Snapdragon 845 চিপসেট

গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল Asus 5Z

বুধবার লঞ্চ হয়েছে 2019 সালের ফ্ল্যাগশিপ Asus 6Z। এর সাথেই গত বছরের ফ্ল্যাগশিপ Asus 5Z ফোনের দাম কমলো। Flipkart অফারের অধীনে এই ফোনের দাম কমেছে বলে জানা গিয়েছে। গত বছর Asus ZenFone 5Z নামে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। লঞ্চের সময় 29,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হয়েছিল। এই ফোনে রয়েছে Snapdragon 845 চিপসেট আর 8GB RAM।

Asus 5Z এর দাম

21,999 টাকা থেকে Asus 5Z ফোনের দাম শুরু হচ্ছে। এই দামে 6GB RAM আর 128GB  স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 8GB RAM আর 256GB স্টোরেজে Asus 5Z এর দাম কমে হয়েছে 25,999 টাকা।

Asus 5Z স্পেসিফিকেশন

Asus 5Z ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।

Asus 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Asus 5Z এ থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.