21,999 টাকা থেকে Asus 5Z ফোনের দাম শুরু হচ্ছে। লঞ্চের সময় 29,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হয়েছিল। এই ফোনে রয়েছে Snapdragon 845 চিপসেট আর 8GB RAM।
গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল Asus 5Z
বুধবার লঞ্চ হয়েছে 2019 সালের ফ্ল্যাগশিপ Asus 6Z। এর সাথেই গত বছরের ফ্ল্যাগশিপ Asus 5Z ফোনের দাম কমলো। Flipkart অফারের অধীনে এই ফোনের দাম কমেছে বলে জানা গিয়েছে। গত বছর Asus ZenFone 5Z নামে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। লঞ্চের সময় 29,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হয়েছিল। এই ফোনে রয়েছে Snapdragon 845 চিপসেট আর 8GB RAM।
21,999 টাকা থেকে Asus 5Z ফোনের দাম শুরু হচ্ছে। এই দামে 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 8GB RAM আর 256GB স্টোরেজে Asus 5Z এর দাম কমে হয়েছে 25,999 টাকা।
Asus 5Z ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি Full HD+ LCD ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকছে Adreno 630 GPU আর 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ।
Asus 5Z এর ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার আর একটি 8MP সেকেন্ডারি সেন্সার। এর সাথেই সেলফি তোলার জন্য 5Z এর সামনে একটি 8MP ক্যামেরা থাকবে। এই 8MP ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেই ZenFone 5Z এ ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Asus 5Z এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, FM radio, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Asus 5Z এ থাকবে একটি 3300 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Moto Buds 2 Fusion India Launch Date Announced; Key Specifications Teased