শুধু স্মার্টফোনের দিকে তাকিয়ে তাকিয়েই বছরে মোট 75 দিন কেটে যাচ্ছে ভারতীয়দের, বলছে সমীক্ষা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 ডিসেম্বর 2019 13:16 IST
হাইলাইট
  • বছরে প্রায় 1800 ঘণ্টা সময় ফোনের দিকে তাকিয়ে থাকছে দেশের মানুষ
  • অর্ধেক মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবেন না
  • মোট 2,000 মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে

সারা বছরে 75 দিন স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকছেন ভারতীয়রা

সারা বছরে 75 দিন স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকছেন ভারতীয়রা। জেগে থাকলে এক-তৃতীয়াংশ সময় স্মার্টফোন ব্যবহার করছেন দেশের মানুষ। গোটা বছরে প্রায় 1800 ঘণ্টা সময় ফোনের দিকে তাকিয়ে কেটে যাচ্ছে। প্রত্যেক চার জন ভারতীয়র মধ্যে তিন জন ভারতীয় এই পরিমাণ স্মার্টফোন ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এর ফলে শরীর ও মনে প্রভাব পড়ছে। শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।

স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Vivo-র সাথে হাত মিলিয়ে সাইবারমিডিয়া রিসার্চের প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে এই সমীক্ষায় অংশ নেওয়া সদস্যদের অর্ধেকের বেশি সোশ্যাল মিডিয়া বন্ধ করতে অস্বীকার করেছেন। অনেকেই স্বীকার করেছেন স্মার্টফোন ছাড়া জীবন ধারণ সম্ভব নয়। এর মধ্যে বেশিরভাগ বন্ধু ও পরিজনদের সাথে ভার্চুয়ালি কথা বলতে স্বচ্ছন্দ।

Advertisement

“এই সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে মানুষের স্মার্টফোনের উপর নির্ভরশীলতা আগের থেকে বেড়েছে। স্মার্টফোন মানুষের জীবনে যোগাযোগের প্রাথমিক ডিভাইস হয়ে থাকলেও অনেকেই বুঝতে পেরেছেন মাঝে মাঝে এই ডিভাইস থেকে দূরে থাকলে শরীর ও মন ভালো থাকবে।” সাইবাইমিডিয়া রিসার্চের তরফে বলেন প্রভু রাম।

স্মার্টফোনের নেশা এতটাই বেড়েছে যে মানুষ বন্ধু পরিজনের সাথে মেলামেশা কমিয়ে দিয়েছে। আগের থেকে 30 শতাংশ কম মানুষ মাসে একবারের বেশি পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে দেখা করছেন।

“ইন্টারনেটে যুগে জন্মানো শিশুরা ডিজিটাল ডিভাইস হাতে বড় হচ্ছে। এর ফলে সমাজের কাঠামো পরিবর্তন হয়ে যাচ্ছে। এর ফলে সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানুষের আবেগ প্রকাশের উপায়।” Vivo-র তরফে জানিয়েছেন নিপুণ মার‍্যা।

Advertisement

গোটা দেশের আটটি শহরে অনলাইন ও সামনে থেকে এই সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে 75 শতাংশ মানুষ জানিয়েছে 19 বছরের আগে তাদের হাতে স্মার্টফোন চলে এসেছিল। এদের মধ্যে 41 শতাংশ জানিয়েছে স্কুলে পড়ার সময় থেকেই স্মার্টফোন ব্যবহার করছেন।

মোট 2,000 মানুষের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে 64 শতাংশ পুরুষ ও 36 শতাংশ মহিলা।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: CMR, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  2. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  3. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  4. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  5. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  6. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  7. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  8. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  9. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  10. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.