পকেটে টান থাকলে কিনতে পারেন এই স্মার্টফোনগুলি

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 21 নভেম্বর 2018 11:24 IST

7,000 টাকার নীচে ভারতে অন্যতম সেরা স্মার্টফোন Xiaomi Redmi 6A

প্রতিদিনই দাম কমছে স্মার্টফোনের। একই সাথে রোজই বাজারে আসছে নতুন স্মার্টফোন। বাজেট সচেতন ভারতীয় বাজারে 7,000 টাকার নীচে স্মার্টফোনের চাহিদা তুঙ্গে। এই সেগমেন্টে আপনার স্মার্টফোন কেনাকে সহজ করে তুলতে সেরা কিছু স্মার্টফোনকে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

7,000 টাকার নীচে সেরা স্মার্টফোন

7,000 টাকার কম দাম Gadgets 360 রেটিং
Xiaomi Redmi 6A 7/ 10
Asus ZenFone Lite L1 7/ 10
InFocus Vision 3 7/ 10

 

Xiaomi Redmi 6A

ভারতে Redmi 6A ফোনের দাম 6,599 টাকা থেকে শুরু হচ্ছে। Redmi 6A এ চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI। Redmi 6A এ থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াডকোর 12nm MediaTek Helio A22 প্রসেসার। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ।

Redmi 6 এর পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা গেলেও Redmi 6A এর পিছনে থাকবে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা। Redmi 6A এর পিছনে থাকবে 13MP রিয়ার ক্যামেরা। । নতুন এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সাপোর্ট পাওয়া যাবে। এর সাথেই Redmi 6A এ থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। সেলিফি ও ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরায় একটি পোট্রেট মোড থাকবে।

কানেক্টিভিটির জন্য Redmi 6A এ থাকবে 4G LTE, Bluetooth 4.2, Wi-Fi, GPS/ A-GPS,  একটি 3.5 মিমি হেডফোন জ্যাক আর একটি Micro-USB পোর্ট। এছাড়াও Redmi 6A এ থাকবে একটি অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, প্রক্সিমিটি সেন্সার। আর থাকবে একটি 3000 mAh ব্যাটারি। Redmi 6A এর ওজন 145 গ্রাম।

Asus ZenFone Lite L1

ভারতে Asus ZenFone Lite L1 ফোনের দাম শুরু হচ্ছে 5,999টাকা থেকে। Asus ZenFone Lite L1 ফোনে রয়েছে 5MP সেলফি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও এই স্মার্টফোনে থাকছে 2GB RAM আর 16GB স্টোরেজ। তবে ZenFone Lite L1 ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না। পরিবর্তে থাকবে ফেস আনলক। ZenFone Lite L1ফোনের ব্যাটারি 3000 mAh।

InFocus Vision 3

এই তালিকায় সবথেকে পুরনো স্মার্টফোন InFocus Vision 3। এই ফোনে রয়েছে 18:9 ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাক আপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর দারুন বিল্ড কোয়ালিটি। তবে এই ফোনের অন্যতম খারাপ দিক ফোনের ক্যামেরা। চারতে InFocus Vision 3 ফোনের দাম 6,999 টাকা।

অন্য কিছু বিকল্প

7,000 টাকার একটু বেশি টাকা খরচ করলে ভারতে কেনা যাবে Asus ZenFone Max M1 আর Realme C1 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।

Advertisement

Asus ZenFone Max M1 এর দাম 8,999 টাকা। কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন। Asus ZenFone Max M1 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। ZenFone Max M1 ফোনে থাকবে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 430 চিপসেট, 3GB RAM, 32GB স্টোরেজ আর microSD কার্ড স্লট।

ZenFone Max M1 ফোনের পিছনে একটি 13MP ক্যামেরা থাকবে। সাথে থাকবে PDAF আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য ZenFone Max M1 ফোনে রয়েছে  Wi-Fi 80211 b/g/n, Bluetooth v4.0, APGPS, GPS, GLONASS। ZenFone Max M1 ফোনে থাকবে 4000 mAh ব্যাটারি।

ভারতে Realme C1এর দাম 7,999 টাকা। Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।

ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.