iQOO Z11 Lite 5G is a good option under Rs. 20,000 budget
Photo Credit: iQOO
20,000 টাকার নিচে ভাল 5G স্মার্টফোন খোঁজা এখন মুশকিলের কাজ। চলতি বছর থেকেই বিশ্বজুড়ে মেমরি চিপের দাম অগ্নিমূল্য। পাল্লা দিয়ে স্মার্টফোন উৎপাদনের খরচও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আগের মতো কম দামে ফোন বিক্রি ব্র্যান্ডগুলির পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে বাজেটের মধ্যে ফোনের সংখ্যা কমে গিয়েছে। কিন্তু তাও যদি আপনি 20,000 টাকার বেশি খরচ করতে না চান, তাহলে এখনও বেশ কিছু ভাল 5G ফোন পেতে পারেন। সেগুলোর দামও অবশ্য খুব শীঘ্রই বাড়তে পারে। তাই আজকের প্রতিবেদনে 20,000 টাকার নিচে পাঁচ সেরা ফোনের তালিকা দেওয়া থাকল।
Boltt Ace 5G ভারতের বাজারে 14,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। ফোনে 6.79 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন অফার করে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। ডিভাইসটি Unisoc T8200 ও T7250 প্রসেসর দ্বারা চালিত।
Boltt Ace 5G-এর পিছনের অংশে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস-সহ 64 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এতে 6,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ফোনটি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। এতে কোনও ব্লোটওয়্যার বা প্রি-লোডেড থার্ড পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করা নেই।
Lava Virat V1 Pro 5G ভারতে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যায় ও এর দাম 15,999 টাকা। ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে Unisoc T8200 চিপসেট আছে। লাভার এই স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা রয়েছে। ফোনে স্টক Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড আছে।
সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000mAh ব্যাটারি, যার সঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। ফোনে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ও IP64 রেটিং পাওয়া যায়।
iQOO Z11 Lite 5G ভারতে 17,499 টাকা থেকে বিক্রি হচ্ছে। বেস মডেল 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনে 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন অফার করে। এতে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দুটি অপারেটিং সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা ও একটি 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 44W চার্জারের মাধ্যমে 37 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হয়ে যাবে। ডিভাইসে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে।
Oppo K14x 5G মডেলের দাম 18,999 টাকা (4 জিবি + 64 জিবি স্টোরেজ) থেকে শুরু। ফোনের পিছনে f/1.8 অ্যাপারচারের সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং অফার করে। এতে IP64 রেটিং ও রিভার্স চার্জিং সাপোর্টও রয়েছে।
Oppo K14x 5G-এর সামনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 1,125 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনেও Dimensity 6300 প্রসেসর রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
Realme Narzo 100x 5G-এর 4 জিবি + 128 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 20,000 টাকায় বিক্রি হচ্ছে। এটি তালিকায় একমাত্র 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। ফোনে 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্টও আছে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে।
ফোনের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, এবং 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস-সহ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও সেকেন্ডারি AI লেন্স আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.