20,000 টাকা বাজেটে স্মার্টফোন কেনার পরিককল্পনা করছেন? এই দামে সম্প্রতি বাজারে এসেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এর ফলে কোন ফোনটি কিনবেন বুঝে উঠতে পারবেন না?
20,000 টাকার নীচে ভারতে অন্যতম সেরা স্মার্টফোন Poco F1
20,000 টাকা বাজেটে স্মার্টফোন কেনার পরিককল্পনা করছেন? এই দামে সম্প্রতি বাজারে এসেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। এর ফলে কোন ফোনটি কিনবেন বুঝে উঠতে পারবেন না? এই দামের স্মার্টফোনে যেমন AMOLED ডিসপ্লে পাবেন। কয়েকটি ফোনে পাবেন ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
| 20,000 টাকার নীচে স্মার্টফোন | Gadgets 360 রেটিং (10 এর মধ্যে) | দাম |
|---|---|---|
| Poco F1 | 8 | 19,999 টাকা |
| Nokia 7.1 | 8 | 19,999 টাকা |
| Redmi Note 7 Pro | 9 | 16,999 টাকা |
| Samsung Galaxy A50 | 8 | 19,990 টাকা |
| Oppo K1 | 8 | 16,990 টাকা |
আরও পড়ুন: 15,000 টাকার নীচে সেরা দশটি স্মার্টফোন
ডুয়াল সিম Poco F1 এ Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির নিজস্ব MIUI 10 অপারেটিং সিস্টেম চলবে। Poco F1 এর ভিতরে থাকবে একটি Snapdragon 845 চিপসেট। এর সাথেই থাকবে 6GB/8GB RAM আর 64GB, 128GB আর 256GB ইন্টারনাল স্টোরেজ।
Poco F1 ফোনে ত্থাকছে Snapdragon 845 চিপসেট
ছবি তোলার জন্য Poco F1 এ থাকবে একটি 12MP Sony IMX363 সেন্সার। এর সাথেই এই ফোনের পিছনে থাকবে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারিও সেন্সার। Poco F1 এর সামনে থাকবে একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফেস আনলক ফিচার সহ লঞ্চ হয়েছে নতুন Poco F1।
কানেক্টিভিটির জন্য Poco F1 এ থাকবে 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, 3.5 হেডফোন জ্যাক। Poco F1 এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। Quick Charge 3 এর সাহায্যে খুব সহজেই এই ফোনের ব্যটারি চার্জ করে নেওয়া যাবে।
ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা
ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Redmi Note 7 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
Samsung Galaxy A50 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই থাকছে কোম্পানির নিজস্ব One UI স্কিন। Galaxy A50 ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Exynos 9610 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB স্টোরেজ আর 4,000 mAh ব্যাটারি। থাকছে USB Type-C আর 15W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy A50 ফোনে থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে
Galaxy A50 ফোনের পিছনে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। ফোনের পিছনে থাকছে 25 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।
কোম্পানির নতুন One UI স্কিনে খুব সহজেই এক হাতে স্মার্টফোন ব্যবহার করা যায়। Super AMOLED ডিসপ্লের জন্য এই ফোনে বিশেষ ডার্ক মোড ব্যবহার করেছে Samsung।
ডুয়াল সিম Oppo K1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Oppo K1 এ থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
Oppo K1 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
ছবি তোলার জন্য Oppo K1 ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সাথেক থাকছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি 25 মেগাপিক্সেলের ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS ব্যবহার করেছে Oppo। থাকছে একটি 3,600mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features