200MP ক্যামেরার সবচেয়ে সস্তা পাঁচ ফোন, 31,999 টাকাতেই পকেট DSLR!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 অক্টোবর 2026 11:30 IST
হাইলাইট
  • 200 মেগাপিক্সেল ক্যামেরা এখন মিড-রেঞ্জ স্মার্টফোনেও দেখা যাচ্ছে
  • Redmi Note 15 Pro 5G এখন 200MP ক্যামেরার সবচেয়ে কম দামের ফোন
  • Vivo V70 FE মডেলে 200MP মেইন ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা আছে

List of most affordable 200-megapixel camera phones in India

Photo Credit: Realme

প্রথমদিকে 200 মেগাপিক্সেল ক্যামেরা শুধুমাত্র দামি ফ্ল্যাগশিপ ফোনে সীমাবদ্ধ ছিল। কিন্তু বিগত এক-দুই বছরে এমন হাই-রেজোলিউশন ক্যামেরা মিড-রেঞ্জ ফোনেও দেখা যাচ্ছে। Redmi, Vivo, ও Realme-এর মতো সংস্থা ইতিমধ্যেই 200 মেগাপিক্সেল ক্যামেরার একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে ভারতের বাজারে। এগুলি সাশ্রয়ী দামে ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলার সুবিধা দেয় ও ডিজিটাল জুম করলেও ছবির মান ঠিক রাখে। আজকের প্রতিবেদনে 200 এমপি ক্যামেরা থাকা দেশের সবচেয়ে সস্তা পাঁচটি ফোনের তালিকা দেওয়া হল। এই ফোনগুলি পকেটের উপর চাপ না বাড়িয়েই পেশাদার মানের ফটোগ্রাফির স্বাদ দেবে।

ভারতের সবচেয়ে সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোনের লিস্ট

1. Redmi Note 15 Pro 5G

আজকের লিস্টে প্রথমেই রয়েছে Redmi Note 15 Pro মডেলের নাম। ফোনের পিছনে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-যুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের। হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অ্যামাজনে 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে সস্তায় 200MP ক্যামেরার ফোন ভারতের বাজারে আর নেই।

Advertisement

Redmi Note 15 Pro 5G-তে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ডিভাইসটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দ্বারা চালিত। ফোনে 6,580mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

2. Redmi Note 15 Pro+ 5G

Redmi Note 15 Pro 5G-এর মতো Pro+ ভ্যারিয়েন্টেও Samsung-এর 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। তবে সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে আরও উন্নত 32 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন অ্যামাজনে 39,999 টাকায় বিক্রি হচ্ছে।

Redmi Note 15 Pro+ 5G অক্টা-কোর Snapdragon 7s Gen 4 প্রসেসর দ্বারা চালিত। এতে 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকছে, যা 100W HyperCharge ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ডিসপ্লে, অপারেটিং সিস্টেম, এবং অন্যান্য ফিচার্স Pro ভ্যারিয়েন্টের মতো রেখেছে রেডমি।

Advertisement

3. Vivo V70 FE 

Vivo V70 FE-তে f/1.88 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-যুক্ত 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনের সামনে f/2.0 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44,999 টাকা।

Vivo V70 FE একটি 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1,900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 7,000mAh ব্যাটারি পেয়েছে, যা 90W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

4. Realme 16 Pro 5G

Realme 16 Pro 5G-এর পিছনে OIS ও ডুয়াল পিক্সেল PDAF-সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 4K 30fps ভিডিও শুট করতে পারে। ফোনের সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফ্লিপকার্টে এই ফোনের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে 46,999 টাকায় লিস্টেড আছে।

Advertisement

Realme 16 Pro 5G-এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 6,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে Dimensity 7300 Max চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনে থাকা 7,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

5. Realme 16 Pro+ 5G

Realme 16 Pro+ 5G ফোনে 200 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এই ফোনেও সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। বর্তমানে ডিভাইসের 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 49,979 টাকায় বিক্রি হচ্ছে।

Realme 16 Pro+ 5G-তে 6.80 ইঞ্চি কার্ভড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটি রান করে Snapdragon 7 Gen 4 প্রসেসরে৷ Pro ভ্যারিয়েন্টের মতো এতেও 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright 120Hz AMOLED display
  • Decent build quality
  • Strong battery life
  • Good main camera output
  • Bad
  • Still runs Android 15 out of the box
  • Average performance
  • Not value for money
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6580mAh
OS Android
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Decent day-to-day performance
  • Good daylight camera performance
  • Good Battery Life
  • Bad
  • No telephoto camera
  • Ships with Android 15
  • Bloatware
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 32-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 256GB, 512GB
Battery Capacity 6500mAh
OS Android 15
Resolution 1280x2772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium Design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Bad
  • No Telephoto lens
  • Bloatware heavy
 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 7300 Max
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,272x2,772 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Unique design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Good camera performance
  • Bad
  • UI is still bloat-heavy
  • The speakers could have been better
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Qualcomm Snapdragon 7 Gen 4
Front Camera 50-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7,000mAh
OS Android 16
Resolution 1,280x2,800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.