গোটা বিশ্বকে চমকে দিয়ে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন, দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 18:04 IST
হাইলাইট
  • Essential Gem নামে এই ফোন লঞ্চ হতে পারে
  • থাকছে একটি লম্বা ডিসপ্লে
  • এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকছে

কবে নতুন ডিজাইনের এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি

Photo Credit: Twitter / Essential

নিয়মিত নতুন স্মার্টফোন লঞ্চ হলেও সাম্প্রতিক অতীতে স্মার্টফোন ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়নি। এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Essential। বছর দুই আগে Essential এর একমাত্র ফোন লঞ্চ হয়েছিল। আজকাল প্রায় সব স্মার্টফোন ডিজাইনে যে পাতলা বেজেল দেখা যায় সেই ডিজাইনের অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানির প্রথম স্মার্টফোন Essential Phone। আবার স্মার্টফোন ডিজাইনে বিপ্লব আনতে চলেছে এই কোম্পানি।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Realme X2 Pro ফোনের ছবি ও স্পেসিফিকেশন

সম্প্রতি ট্যুইটারে Essential এর দ্বিতীয় স্মার্টফোনের ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে একাধিক রঙে এই ফোন দেখা গিয়েছে। নতুন ফোনের ডিজাইন গোটা বিশ্বের টেক প্রেমীদের নজর কেড়েছে। নতুন Essential ফোনে তুলনামুলক লম্বা ও সরু ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গিয়েছে। ট্যুইটারে এই ভিডিও প্রকাশ করেছেন অ্যান্ডি রুবিন।

টুইট্যরে রুবিন ভিডিও পোস্ট করার সময় লিখেছেন ‘GEM Colorshift Material'। অনেকেই মনে করছেন Essential Gem নামে এই ফোন লঞ্চ হতে পারে। লঞ্চের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক পেটেন্ট ফাইল করেছে কোম্পানিটি।

64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?

ভিডিও ছাড়াও নতুন Essential ফোনের ছবি প্রকাশ করেছেন রুবিন। তুলনামুলক লম্বা ও সরু এই ফোনের সামনে ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে। ডিসপ্লের বাঁ দিকে উপরে পাঞ্চ হোলে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস। ফোনের পিছনে একটি ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Essential, Essential Phone 2, Essential Gem
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.