জেনে নিন কোন কোন ডিভাইসে এখন এনড্রয়েড পি বেটা পাওয়া যাবে

বাজারে এসে গেলো গুগলের এট I/O 2018 এনড্রয়েড পি বেটা (বা এনড্রয়েড ডেভেলপার প্রিভিউ 2) বর্তমানে পিক্সেল সিরিসে পাওয়া যাবে

জেনে নিন কোন কোন ডিভাইসে এখন এনড্রয়েড পি বেটা পাওয়া যাবে
হাইলাইট
  • গুগল মঙ্গলবার জানালো কোন কোন ডিভাইসে এখন এনড্রয়েড পি পাওয়া যাবে
  • ডেভেলপার প্রিভিউ 1 এর পর আর কী কী ফিচার পাওয়া যাবে তা জানানো হল
  • এনড্রয়েড পি এর নাম এখনও অজানা
বিজ্ঞাপন

বাজারে এসে গেলো গুগলের এট I/O 2018 এনড্রয়েড পি বেটা (বা এনড্রয়েড ডেভেলপার প্রিভিউ 2)। গুগল পিক্সেল ডিভাইসের পাশাপাশি এটি এইমুহূর্তে পাওয়া যাবে অন্যান্য প্রস্তুতকারকদের প্রজেক্ট ট্রেবল যুক্ত যেকোন ডিভাইসে যেমন এসেনশিয়াল পিএইচ-1, নোকিয়া 7 প্লাস, ওয়ান প্লাস 6, অপো আর15 প্রো, সোনি এক্সপিরিয়া এক্সজেড2, ভিভো এক্স21, ভিভো এক্স21 ইউডি এবং সিয়াওমী এমআই মিক্স 2এস ইত্যাদি। এর জন্য এই ডিভাইস ব্যবহারকারীদের এনড্রয়েড বেটা প্রোগ্রামে এনরোল করতে হবে এবং তারপরেই ওটিএ এর মাধ্যমে প্রায় 24 ঘন্টার মধ্যেই এই বিল্ড পেয়ে যাবে। নতুন ডেভেলপার প্রিভিউ 2 লঞ্চের পাশাপাশি, গুগল এট I/O 2018, এনড্রয়েড পি এর অন্যান্য ফিচার সম্পর্কেও বিভিন্ন তথ্য জানায়, যা মার্চে ডেভেলপার প্রিভিউ 1 লঞ্চের সময় জানানো হয়নি।

এনড্রয়েড পি বেটার একটা অন্যতম প্রধান ফিচার হল, ব্যবহারকারীদের আরও ভাল ব্যাটারি পরিষেবা দেওয়ার জন্য এতে এডাপ্টিভ ব্যাটারি পরিষেবা দেওয়া হয়েছে। ডিপমাইন্ড থেকে AI এবং অন-ডিভাইস মেশিন লার্নিং টেক ব্যবহার করে 'এক্টিভ, ফ্রিকুয়েন্ট, রেয়ার এবং ওয়ার্কিং সেট'- এই চারভাগে ব্যাটারি ইউসেজকে ভাগ করাh হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের অগ্রাধিকারের ব্যবস্থা করা হয়েছে। একটা স্টেটিস্টিকসে বলা হয়েছে, এটা সিপিইউ ব্যবহারের সময় 30% ব্যাটারি ইউসেজ কমাবে।

android p beta adaptive battery google io gadgets 360 android

এনড্রয়েড পি বেটা এডাপ্টিভ ব্যাটারি পরিষেবা

এনড্রয়েড পি তে এডাপ্টিভ ব্রাইটনেস অন্যতম একটা নতুন ফিচার। ব্যবহারকারীর পছন্দ, পরিস্থিতি, পরিবেশের অবস্থা ইত্যাদি অনুসারে ব্রাইটনেস লেভেল অটোমেটিকালি পরিবর্তিত হবে। আপনাকে নিজে থেকে কিছুই করতে হবে না।

android p beta app actions example google io gadgets 360 android

এনড্রয়েড পি বেটা অ্যাপ অ্যাকশন পরিষেবা 

 

পাশাপাশি গুগল এনড্রয়েড পি বেটা ব্যবহারকারীর পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করে এপ একশন প্রেডিকশন করবে। লঞ্চার, স্মার্ট টেক্সট সিলেকশন, প্লে স্টোর, গুগল সার্চ এপ, এসিস্টেন্ট- ইত্যাদি ক্ষেত্রে এই অপশন পাওয়া যাবে।

android p beta smart kit google io gadgets 360 Android

গুগলের নতুন এমএল কিট

কোম্পানী এমএল কিট ও রিলিজ করেছে। ইন্টিগ্রেট স্লাইস ছাড়াও এই কিট ডেভেলপারদের ফেস ডিটেকশন, ইমেজ লেবেলিং এবং অন্যান্য সুবিধা অন ডিভাইস এপিআই ব্যবহারকারীদের দেবে। এনড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মেই এপিআই কাজ করবে।

এন্ড্রোইড পি বিটা তে নেভিগেশন সহ অপারেটিং সিস্টেমটি আরও সরল করা হয়েছে। নেভিগেশনে একটি কুইক সেটিং ফিচার এসেছে যার দ্বারা সহজে স্ক্রিনশট নেওয়া, ভলিউম কন্ট্রোল এবং নোটিফিকেশন ম্যানেজ করা যায়।

এন্ড্রোইড পি বিটা মানুষকে ডিজিটাল ওয়েলবিং বজায় রাখতে সাহায্য করবে। এর জন্য ড্যাশবোর্ড নামে নতুন ফিচার এনেছে যেখানে কত সময় মানুষ ডিভাইস ব্যবহার করছে, কত বার ব্যবহারকারী তাদের ফোন আনলক করছে, কোন এপ কত সময় ব্যবহার করছে, কতগুলো নোটিফিকেশন আসছে ইত্যাদি সব তথ্য দেখাবে।
 

android p beta dashboard google io gadgets 360 android

Android P Beta's Dashboard feature এন্ড্রোইড পি বেটা ড্যাশবোর্ড পরিষেবা

গুগলের মতে এন্ড্রোইড পি একশটি এডিশনাল ফিচার এনেছে যার দ্বারা সিকিউরিটি ও প্রাইভেসি ইমপ্রুভ হয়, সঙ্গে ডিএনএস টিএলএস, এনক্রিপ্টেড ব্যাকআপ ও আরও অনেক কিছুই সম্ভব।


We discussed the most important things that Google did not mention during its I/O 2018 keynote, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »