কেন্দ্রের কাছে সব ধরনের জিনিস বিক্রির অনুমতি চাইল Amazon ও Flipkart

সব ধরনের জিনিস ডেলিভারির অনুমতি চেয়ে কেন্দ্রকে বিশেষ অনুরোধ জানাল Amazon ও Flipkart।

কেন্দ্রের কাছে সব ধরনের জিনিস বিক্রির অনুমতি চাইল Amazon ও Flipkart

3 মে পর্যন্ত লকডাউন চলবে

হাইলাইট
  • লকডাউনে জরুরি জিনিস ডেলিভারি বন্ধ হয়নি
  • 3 মে পর্যন্ত লকডাউন চলবে
  • সব প্রোডাক্টে ডেলিভারির অনুমতি চাইল ই-কমার্স কোম্পানিগুলি
বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন চলছে। এই অবস্থায় জরুরি জিনিস ছাড়া সব ই-কমার্স ডেলিভারি নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই অবস্থায় সব ধরনের জিনিস ডেলিভারির অনুমতি চেয়ে কেন্দ্রকে বিশেষ অনুরোধ জানাল Amazon ও Flipkart। দুটি কোম্পানির তরফ থেকেই জানানো হয়েছে ডেলিভারি শুরুর অনুমতি মিললে সব ধরতের সুরক্ষা নিয়মের সম্পূর্ণ পালন করা হবে।

25 মার্চ থেকে তালা বন্ধ গোটা দেশ। বিগত প্রায় এক মাসের বেশি সময় জরুরি জিনিস ছাড়া সারা দেশেই বিক্রি বন্ধ রয়েছে। দীর্ঘদিন বিক্রি বন্ধ থাকার কারণেই বাজারে বিপুল চাহিদা তৈরি হয়েছে। Flipkart মুখপাত্র জানিয়েছেন, “সামাজিক দূরত্বকে সুনিশ্চিত করে গ্রাহকের কাছে সুরক্ষিত ভাবে বিভিন্ন জিনিস পৌঁছে দিতে পারবে ই-কমার্স কোম্পানিগুলি। এর ফলে পরিস্থিতি সামাল দিতে সুবিধা হবে। এছাড়াও ডেলিভারি শুরু হলে গোটা দেশে বিভিন্ন গুদাম খালি করতে সুবিধা হবে।”

Amazon ও Flipkart-এর মাধ্যমে দেশের বহু ছোট ব্যবসায়ী ব্যবসা করেন। ডেলিভারি শুরু হলে এই মানুষগুলির ব্যবসা আবার শুরু হবে। Amazon-এর তরফ থেকে Gadgets 360-কে জানানো হয়েছে, “নাগরিকদের হাতে জিনিস পৌঁছে দিতে সবথেকে সুরক্ষিত উপায় ই-কমার্স ডেলিভারি। সামাজিক দূরত্ব পালক করে ঘরে বসে জিনিস কেনা যাবে। তাই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে ই-কমার্সকে সামিল করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি। গোটা দেশের 10 কোটি গ্রাহকের কাছে সুরক্ষিত ভাবে বিভিন্ন জিনিস পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর ফলে মানুষের বাড়ির বাইরে যাওয়ার প্রবণতা কমবে।“

লকডাউন শেষ হলেই বাজারে আসবে এই স্মার্টফোনগুলি

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

ধীরে ধীরে ই-কমার্স পরিষেবায় ছাড় দিলে গ্রাহকের চাহিদা মেটাতে সুবিধা হবে। 20 এপ্রিল থেকে বিভিন্ন ই-কমার্স ডেলিভারিতে ছাড় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে লকডাউনের শুরু থেকে দেশে ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »