শেষ সুযোগ ফস্কে যাওয়ার আগে Flipkart সেলের সেরা অফারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 অক্টোবর 2019 12:09 IST
হাইলাইট
  • 11,999 টাকা থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro
  • 8,999 টাকা থেকে পাওয়া যাবে Realme 5
  • 25 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে

21-25 অক্টোবর পর্যন্ত চলবে Flipkart Big Diwali Sale

21 অক্টোবর থেকে Flipkart এ শুরু হচ্ছে Big Diwali Sale। কোম্পানি জানিয়েছে দীপাবলির আগে এটাই শেষ সেল। 25 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। অক্টোবর মাসের শেষ সেলে সস্তা হবে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Realme 5 আর Vivo Z1 Pro। স্মার্ট টিভি ও হোম অ্যাপলায়েন্সে 75 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও সস্তা হচ্ছে স্মার্টওয়াচ, ল্যাপটপ, ডিএসএলআর আর মিররলেস ক্যামেরা।

21 অক্টোবর থেকে শুরু হওয়া সেলে 11,999 টাকা থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। Redmi Note 7S পাওয়া যাবে 8,999 টাকায়। 8,999 টাকা থেকে পাওয়া যাবে Realme 5। এছাড়াও 12,990 টাকা থেকে Vivo Z1 Pro বিক্রি হবে।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Moto G8 Plus ফোনের স্পেসফিকেশন

স্মার্টফোন মডেল সেলে দাম সাধারন দাম
Redmi Note 7 Pro 11,999 টাকা 13,999 টাকা
Redmi Note 7S 8,999 টাকা 10,999 টাকা
Realme 5 8,999 টাকা 9,999 টাকা
Vivo Z1 Pro 12,990 টাকা 14,990 টাকা

বিভিন্ন স্মার্টফোনের দাম কমার সাথেই থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত সুবিধা। স্মার্টফোনের সাথে তুলনামূলক কম দামে পাওয়া যাবে কমপ্লিট মোবাইল প্ল্যান।

Advertisement

Flipkart জানিয়েছে এই সেলে 50,000 এর বেশি প্রোডাক্টে 75 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। 32 ইঞ্চি Samsung স্মার্ট এলইডি টিভিতে বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়াও সস্তা হবে বিভিন্ন হোম অ্যাপলায়েন্স।

প্রিপেডে দ্বিগুণ ডেটা অফার নিয়ে এল Vodafone

Flipkart জানিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আর অ্যাকসেসারিজে 90 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সস্তা হচ্ছে ল্যাপটপ, স্মার্টওয়াচ, ল্যাপটপ, ডিএসএলআর আর মিররলেস ক্যামেরা। Apple Watch Series 3 কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে। Flipkart এর নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টে 85 শতাংশ ছাড় পাওয়া যাবে।

Advertisement

এই সেলে SBI ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.