গিক বেঞ্চের তালিকায় দেখা গেলো স্যামসংএর একটি নতুন হ্যান্ডসেট-Galaxy S25+

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 7 নভেম্বর 2024 11:20 IST
হাইলাইট
  • স্যামসাংয়ের Exynos 2500-হল একটি 10-কোর CPU
  • চিপসেটটির বেস ফ্রিকোয়েন্সি হলো 1.80GHz
  • 2023 সালে, স্যামসাং সমস্ত গ্যালাক্সি S সিরিজের ফোনগুলির সাথে Snapdragon

Samsung Galaxy S25+ will debut as a successor of the Galaxy S24+

Photo Credit: Samsung

স্যামসাং কোম্পানীর বহু প্রতীক্ষিত Galaxy S25 সিরিজটি 2025 সালের প্রথম দিকে লঞ্চ হবে।আশা করা যাচ্ছে এর পূর্বের লাইনআপের মতোই আসন্ন Galaxy S সিরিজটি ভ্যানিলা,প্লাস এবং আল্ট্রা মডেলের সাথে আসবে। যেখানে আমরা অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করে আছি, সেখানে Galaxy S25 সিরিজটি গিকবেঞ্চের বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে এবং মূল বিবরনগুলির পরামর্শ দিয়েছে। পূর্বের ফাঁস হওয়া একটি তথ্য ইঙ্গিত দিয়েছিল যে, বিশ্বজুড়ে Samsung তাদের সমস্ত Galaxy S25 ফোনগুলিতে Snapdragon প্রসেসর ব্যবহার করবে।

একটি স্যামসাংয়ের হ্যান্ডসেট মডেল নম্বর SM-S936B এর সাথে গিকবেঞ্চের ডেটাবেসে দেখা গিয়েছে।যেটি অনেকাংশে দেখতে Galaxy S25+ এর প্রোটোটাইপ। তালিকাতে দেখা যাচ্ছে এটি একটি 2359-এর একককোর স্কোর এবং 8141 এর মাল্টিকোর স্কোর পেয়েছে। উল্লেখিত হ্যান্ডসেটটির মধ্যে 10.72জিবি RAM আছে।
কাগজে এটি 12জিবি লেখা হতে পারে। স্যামসাংয়ের হ্যান্ডসেটটি Android 15 দ্বারা চালিত।

Samsung Galaxy S25+ Exynos 2500-এর দ্বারা চালিত হতে পারে:

এছাড়াও তালিকাটি পরামর্শ দেয় যে, একটি 10কোর চিপসেটের সাথে একটি s5e9955 কোডনেম যুক্ত মাদারবোর্ড ফোনটিকে চালিত করবে। CPU-টিতে একটি 1+2+5+2 আর্কিটেকচার আছে এবং তালিকাতে দেখা যাচ্ছে যে, 3.30GHz ক্লক স্পিড সহ একটি প্রাইম CPU কোর, 2.75GHz-এ চালিত দুটি কোর এবং পাঁচটি কোর,যেগুলো 2.36 GHZ-এ চলে, এবং সবশেষে CPU টিতেও 1.80GHz-এ চালিত দুটি কোর যুক্ত আছে। এই CPU-এর স্পিডগুলি Exynos 2500 চিপসেটের সাথে সংযুক্ত হয়ে আছে।

কোয়ালকমের সর্বশেষ Snapdragon 8 Elite SoC চিপসেটটি একক কোর এবং মাল্টি কোর স্কোরে Exynos 2500কে পিছনে ফেলেছে।
কিছুমাস আগে Snapdragon 8 Elite SoC (SM - S938U) সহ Galaxy S25 Ultar-র US বিকল্পটি গিকবেঞ্চের তালিকায় দেখা গিয়েছিল, যেটি একক কোর পরীক্ষায় 3,069নম্বর এবং মাল্টি কোর পরীক্ষায় 9,080 নম্বর পেয়েছে।

অনুমান করা হচ্ছে,স্যামসাং তাদের Galaxy S25-এর লাইনআপে Snapdragon 8 Elite SoC চিপসেটে ব্যবহার করবে।এটি, Snapdragon 8 Gen 4 SoC প্রসেসরের দ্বারা চালিত Galaxy S24 সিরিজটিকে কিছু বাচাইকরা বাজারে আনবে এবং বাকি বিশ্বের বাজারের জন্য Exynos 2400 চিপসেট থাকবে। 2023 সালে কোম্পানী তাদের সমস্ত Galaxy S সিরিজের ফোনগুলিতে Snapdragon প্রসেসর যুক্ত করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  2. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  3. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  4. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  5. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  6. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  7. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  8. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  9. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  10. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.