ফ্লিপকার্ট দিওয়ালি সেলে Samsung Galaxy S25 বিক্রি হচ্ছে 54,999 টাকায়।
Photo Credit: Unsplash/Rubaitul Azad
The Flipkart Big Bang Diwali Sale ends tomorrow
Flipkart Diwali Sale আগামীকাল সমাপ্ত হচ্ছে। ফলে বিগ বিলিয়ন ডেজের হাত ধরে শুরু হওয়া ফেস্টিভ সেল এই বছরের মতো শেষ হওয়ার পথে। স্বাভাবিকভাবেই এবার আগের দামে ফিরে যাবে বিভিন্ন প্রোডাক্ট। তবে স্মার্টফোনের দাম আরও বাড়তে থাকবে। বিশ্বজুড়ে মেমরি চিপের ঘাটতি আগামী দিনে ফোনের আরও 30 শতাংশ মূল্যবৃদ্ধি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আপনিও যদি ভাল দেখে নতুন ফোন কিনতে চান, তাহলে এটাই শেষ সুযোগ। কারণ একই অফার পরবর্তীতে আর পাওয়া যাবে না। ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে আরও সস্তায় ফোন পেয়ে যাবেন।
ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে Samsung Galaxy S25 বিক্রি হচ্ছে 54,999 টাকায়। এতে 12 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চের সময় দাম ছিল 80,999 টাকা। অর্থাৎ সরাসরি 26,000 টাকা সস্তায় কেনার সুযোগ। এত কম দামে ফ্ল্যাগশিপ ফোন আর পাওয়া যাবে না। Flipkart SBI ও Flipkart Axis ক্রেডিট কার্ডে 2,750 টাকা অতিরিক্ত ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। আবার এসবিআই ক্রেডিট কার্ডে 12 মাসের নো-কস্ট ইএমআই অপশন থাকছে।
এখন কম দামে ফ্ল্যাগশিপ স্তরের ফোন কিনতে চাইলে Samsung-এরই আরেক মডেল Galaxy S25 FE সেরা অপশন হতে পারে। এটি বর্তমানে 43,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে দাম মেটালে 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের কার্যকর দাম 39,999 টাকায় নেমে আসবে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। 20,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ পরে নাও আসতে পারে।
এখন ফ্লিপকার্টে অন্যতম সেরা ডিল হল Poco X8 Power। ফোনটির মুখ্য আকর্ষণ 10,000mAh ব্যাটারি। বর্তমানে এটি 30,999 টাকায় লিস্টেড আছে। বেস মডেলে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। সরাসরি 5,000 টাকা দাম কমেছে। এছাড়াও, HDFC ও SBI-এর কার্ডের মাধ্যমে দাম মেটালে যথাক্রমে 3,000 টাকা ও 2,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
Samsung Galaxy A36 5G এখন 24,499 টাকায় (8 জিবি + 128 জিবি) কেনা যাচ্ছে। সেপ্টেম্বরের শেষে দাম বেড়ে 36,999 টাকা হয়েছিল। Moto G Max মডেলেও ভাল অফার চলছে। 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ 21,499 টাকায় বিক্রি হচ্ছে। গত আগস্টে লঞ্চের সময় ফোনটির দাম ছিল 27,999 টাকা। ডিভাইসটি Dolby Atmos, Snapdragon 6s Gen 4 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak