দশ হাজার টাকার কম দামে ভারতে টাচ স্ক্রিন স্মার্ট ডিসপ্লে লঞ্চ করল Google

বিজ্ঞাপন
Edited by Rajit Das, আপডেট: 26 অগাস্ট 2019 10:18 IST
হাইলাইট
  • Google Nest Hub এর দাম 9,999 টাকা
  • লঞ্চ অফারে Mi Security Camera পাওয়া যাবে
  • Amazon Echo Show 5 এর সাথে প্রতিযোগীতার সম্মুখীন হবে Google Nest Hub

গত বছর অক্টোবর মাসে একাধিক দেশে লঞ্চ হয়েছিল Google Nest Hub

ভারতে লঞ্চ হল Google Nest Hub স্মার্ট ডিসপ্লে। নতুন এই স্মার্ট ডিসপ্লে ব্যবহার করে LG, Oakter, Philips Hue, Syska, TP-Link, Xiaomi আর Yeelight সহ 3,500 এর বেশী ব্র্যান্ডের 20 কোটি ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই টাচ স্ক্রিন ডিসপ্লের ভিতরে থাকছে ইন বিল্ট স্পিকার আর Google Assistant ইন্টিগ্রেশন। বাড়ির সব কানেক্টেড ডিভাইস Google Nest Hub ব্যবহার করে কন্ঠস্বরের সাথে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও Nest Hub থেকে ভিডিও দেখার জন্য YouTube কে বিশেষ ভাবে ডিজাইন করেছে Google।

Google Nest Hub এর দাম

ভারতে Google Nest Hub এর দাম 9,999 টাকা। Flipkart, Tata Cliq, Croma আর Reliance Digital থেকে বিক্রি শুরু হয়েছে এই ডিভাইস। চক আর চারকোল রঙে পাওয়া যাবে Google Nest Hub।

লঞ্চ অফারে Google Nest Hub এর সাথে পাওয়া যাচ্ছে 1,799 টাকা দামের Mi Security Camera। সীমিত সময়ের জন্য Flipkart আর Tata Cliq থেকে এই অফার পাওয়া যাবে।

গত বছর অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল Google Nest Hub। সেই দেশে এই স্মার্ট ডিসপ্লের দাম 99 মার্কিন ডলার (প্রায় 7,100 টাকা)।

ভারতে Amazon Echo Show 5 এর সামনে প্রতিযোগীতার সম্মুখীন হবে Google Nest Hub। Amazon Echo Show 5 এর দাম 8,999 টাকা।

Google Nest Hub স্পেসিফিকেশন ও ফিচার্স

Google Nest Hub এর মধ্যে থাকছে ইন বিল্ট Google Assistant। Google Nest Hub গ্রাহকের কন্ঠস্বর চিনে নিতে পারবে। মুখে বলেই এই ডিভাইস থেকে Google সার্চ, YouTube আর Google Photos দেখা যাবে। এছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই ডিসভাইস।

Google Home Speaker এর মতোই কাজ করবে Google Nest Hub। তবে বাড়ির প্রত্যেক সদস্যের গলার আওয়াজ আলাদা করে চিনে নিয়ে তার আগের সার্চের সাথে তুলনা করে বিশেষ রেজাল্ট দেখাতে পারবে এই ডিভাইস।

Google Nest Hub থেকে NDTV Food সহ বিভিন্ন খাবারের ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এছাড়াও গান শোনার জন্য থাকছে YouTube Music, Gaana, Saavn, Spotify আর Wynk।

Advertisement

Google Nest Hub এ থাকছে একটি 7 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। এই ডিভাইসে থাকছে দুটি মাইক্রোফোন। ঘরের অন্য প্রান্ত থেকে কথা বললেও তা সহজে বুঝে নিতে পারবে Nest Hub। Wi-Fi 802.11ac আর Bluetooth v5.0 এর মাধ্যমে এই ডিভাইস কানেক্ট করা যাবে। Google Nest Hub এর আয়তন 118x178.5x67.3 মিমি আর ওজন 480 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Smart Features
  • Audio Quality
  • Value For Money
  • Good
  • Google Assistant and connected services work well
  • Visual cues for some basic functions
  • Useful ambient light sensor
  • Bad
  • Smart displays offer limited functionality
  • A bit expensive for what's on offer
  • Sound quality isn't great
 
KEY SPECS
Model Nest Hub
Color Chalk, Charcoal
Power Requirement 15W
Network connectivity Bluetooth, Wi-Fi
Display included Yes

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi Pad 8: শাওমি ফোনের থেকেও পাতলা ট্যাব ভারতে আনছে, 9200mAh ব্যাটারির সাথে এই তারিখে লঞ্চ
  2. iPhone 16 পাওয়া যাচ্ছে 36,000 টাকার কমে, iPhone 17, ম্যাকবুকে বাম্পার ছাড়, Chroma Apple সেলে মহা সুযোগ
  3. Nothing Phone 4a সিরিজের অফিসিয়াল ডিজাইন প্রকাশ হল, ছবি দেখলে মুগ্ধ হবেন
  4. Vivo V70 FE: ভিভো 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে, লঞ্চের তারিখ ফাঁস হল
  5. Motorola Edge 70 Fusion বিশ্বের প্রথম 50MP Sony LYT 710 ক্যামেরার সাথে লঞ্চ হবে, ডিসপ্লে, ব্যাটারিতেও বাজিমাত
  6. Samsung Galaxy S26 Ultra-র গোপন ফিচারের ভিডিও প্রকাশ্যে এল, পাশ থেকে কেউ স্ক্রিন দেখতে পাবে না
  7. 200 টাকার নিচে Jio ও Airtel-এর সস্তা রিচার্জ প্ল্যান, দৈনিক 2 জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং
  8. নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  9. ফেব্রুয়ারি 24 ভারতে লঞ্চের আগেই ফাঁস iQOO 15R-এর দাম, এবার কম বাজেটে ফ্ল্যাগশিপ ফোন?
  10. WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.