Google Pixel 11 was launched in India at a starting price of Rs 89,999
Photo Credit: Google
ভারতে Google Pixel 11 সিরিজ লঞ্চ হয়েছে আগস্টে। মার্কিন সংস্থাটি Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, এবং Pixel 11 Pro মডেল বাজারে নিয়ে এসেছে। অফিসিয়াল লঞ্চের এক মাস সম্পূর্ণ না হতেই স্ট্যান্ডার্ড Pixel 11 এখন সরাসরি 6,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়াও, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 10,000 টাকার উপর সাশ্রয় করা যেতে পারে। ফোনটি Tensor G6 প্রসেসর, প্রিমিয়ার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ওয়্যারলেস চার্জিং, OLED স্ক্রিন, ও Android 17 অপারেটিং সিস্টেম অফার করে। ঘটনাচক্রে, বুধবার iPhone 18 সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে।
Pixel 11 ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছিল। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটি এখন অ্যামাজনে 83,760 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ, সরাসরি 6,239 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,186 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,425 টাকায় পৌঁছে যাবে।
বর্তমানে Google Pixel 11-এর অবসিডিয়ান ব্ল্যাক কালার সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এই ফোনের হিবিস্কাস, ফ্রস্ট, ও পেস্তা কালার অপশন অ্যামাজনে যথাক্রমে 85,520 টাকা, 85,020 টাকা, এবং 84,580 টাকায় পাওয়া যাচ্ছে। গুগল লঞ্চের সময় প্রতিটি মডেলের দাম 89,999 টাকা রেখেছিল।
স্পেসিফিকেশনের কথা বললে, গুগল পিক্সেল 11-এর সামনে FHD+ রেজোলিউশনের 6.3 ইঞ্চি ওলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। ফোনটি সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও সাত বছর সিকিউরিটি প্যাচ পাবে বলে নিশ্চিত করেছে গুগল।
ছবি ও ভিডিও তোলার জন্য, Google Pixel 11-এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এটি ম্যাক্রো ফোকাস এবং f/1.7 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (5x অপটিক্যাল জুম) দিয়ে সজ্জিত।
হ্যান্ডসেটের সামনে একটি 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ব্যাক ক্যামেরা gyro-EIS এবং 10-বিট HDR অফার করে। এই ফোনে 4,985mAh ব্যাটারি আছে, যা 30W ফাস্ট চার্জিং, 25W ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.