Flipkart তাদের Big Billion Days সেলের জন্য Google Pixel সিরিজের একাধিক ফোনে বিশেষ অফার ঘোষণা করেছে।
Photo Credit: Google
Google Pixel 11 Series was launched in India in August
অক্টোবর 9 থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। তবে একদিন আগেই ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ক্রেডিট কার্ড গ্রাহকরা আর্লি অ্যাক্সেস পাবে। অর্থাৎ, 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটা করতে পারবে তারা। এই মেগা সেল ইভেন্টের আগে Google Pixel সিরিজের একাধিক ফোনে বিশেষ অফার ঘোষণা করেছে ফ্লিপকার্ট। বিগ বিলিয়ন ডেজে গুগলের ফোনগুলির মধ্যে সবচেয়ে বেশি ডিসকাউন্ট মিলবে Pixel 11 মডেলে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 20,000 টাকা সস্তায় পাওয়া যাবে গুগলের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন। Pixel সিরিজের অন্যান্য স্মার্টফোনেও আকর্ষণীয় ছাড় দেওয়া হবে।
ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। তবে মনে রাখবেন, ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে। সে ক্ষেত্রে প্রতি মাসে 5,833 টাকা কিস্তি দিতে হবে।
Flipkart Big Billion Days 2026 সেলে Google Pixel 11 Pro-এর কার্যকর দাম 1,19,999 টাকায় নেমে আসবে। এটি ভারতে লঞ্চ হয়েছিল 1,03,999 টাকায় (12 জিবি + 256 জিবি)। এটি সমস্ত অফার অর্ন্তভুক্ত করে 16,000 টাকা ছাড়ে কেনার সুযোগ মিলবে। আসন্ন সেলে Google Pixel 11 Pro বিক্রি হবে 1,18,999 টাকায়। ডিভাইসটি লঞ্চের সময় দাম ছিল 1,34,999 টাকা।
Google Pixel 11 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে এসেছিল। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম 1,86,999 টাকা। ফোল্ডেবল ফোনটি বিগ বিলিয়ন ডেজে 1,70,999 টাকায় কেনা যাবে। গুগলের চারটি ফোনেই Tensor G6 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড মিলবে।
বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা। অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অতিরিক্ত এক্সচেঞ্জ বেনিফিট অর্ন্তভুক্ত। জানিয়ে রাখি, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OpenAI Reportedly Scraps GPT-6.1 Astra Release Due to Safety and Alignment Issues
CD Projekt Red Details All Improvements in The Witcher 3: Wild Hunt – Remastered Ahead of Launch