মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 এপ্রিল 2026 20:49 IST
হাইলাইট
  • Google Pixel 8 অ্যামাজনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে
  • ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সাথে এসেছে
  • Google Pixel 8 ফাস্ট, রিভার্স ও বাইপাস চার্জিং সাপোর্ট করে

Pixel 8 is equipped with a 50-megapixel primary camera with OIS support

Photo Credit: Google

Google Pixel সিরিজের ফোন কিনতে চান? Pixel 8 এখন এত টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে যে শুনলে বিশ্বাস করা মুশকিল। এই ফোন 39,000 টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Amazon। অন্যান্য অফার ধরে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে প্রায় 40,000 টাকা সাশ্রয়ের সুযোগ। Pixel 8 সাতটি মেজর Android আপগ্রেড পাবে। যার ফলে 2030 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেটেড থাকবে। গুগলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন OLED ডিসপ্লে, লেজার অটোফোকাসের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, রিভার্স চার্জিং, IP68 রেটিং, ও স্টেরিও স্পিকারের সাথে এসেছে।

Google Pixel 8 ডিসকাউন্ট অফার

Google Pixel 8 ভারতে 2023 সালের অক্টোবরে লঞ্চ হওয়ার সময় দাম 75,999 টাকা দাম ছিল। এতে 8 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। Amazon এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ ব্র্যান্ডের তরফে সরাসরি 39,000 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,109 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। হিসেব করলে 40,000 টাকা সাশ্রয়ের সুযোগ।

Pixel 8 নিজের পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলে 35,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। ডিভাইসটি মিন্ট, অবসিডিয়ান, হ্যাজেল, ও রোজ কালার অপশনে বিক্রি হচ্ছে।

Google Pixel 8 স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, পিক্সেল 8 মডেলের সামনে 6.2 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি HDR10+, 90 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), ও 2,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus প্রোটেকশন আছে। আর নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ফোনে Tensor G3 প্রসেসর রয়েছে। ফোনটি Android 21 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Pixel 8-এর সামনে একটি 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। পিছনের ডুয়াল ক্যামেরা সেটআপে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যায়। ডিভাইসে 4,575mAh ব্যাটারি রয়েছে। এটি 27W ফাস্ট চার্জিং (ওয়্যার্ড) এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smaller form factor makes it more comfortable to hold
  • Excellent and bright display
  • Cameras are still the best
  • Packed with AI features
  • Bad
  • Battery life is still not the best
  • Expensive
  • Tends to heat up under heavy load
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Google Tensor G3
Front Camera 11-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 4575mAh
OS Android 14
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.