Google Pixel 8 সরাসরি ছাড় ও অন্যান্য অফার ধরে প্রায় 40,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Google
Pixel 8 is equipped with a 50-megapixel primary camera with OIS support
Google Pixel সিরিজের ফোন কিনতে চান? Pixel 8 এখন এত টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে যে শুনলে বিশ্বাস করা মুশকিল। এই ফোন 39,000 টাকা ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Amazon। অন্যান্য অফার ধরে ই-কমার্স প্ল্যাটফর্মটিতে প্রায় 40,000 টাকা সাশ্রয়ের সুযোগ। Pixel 8 সাতটি মেজর Android আপগ্রেড পাবে। যার ফলে 2030 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেটেড থাকবে। গুগলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন OLED ডিসপ্লে, লেজার অটোফোকাসের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, রিভার্স চার্জিং, IP68 রেটিং, ও স্টেরিও স্পিকারের সাথে এসেছে।
Google Pixel 8 ভারতে 2023 সালের অক্টোবরে লঞ্চ হওয়ার সময় দাম 75,999 টাকা দাম ছিল। এতে 8 জিবি র্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ আছে। Amazon এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ ব্র্যান্ডের তরফে সরাসরি 39,000 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,109 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। হিসেব করলে 40,000 টাকা সাশ্রয়ের সুযোগ।
Pixel 8 নিজের পুরনো ফোনের সাথে এক্সচেঞ্জ করলে 35,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। ডিভাইসটি মিন্ট, অবসিডিয়ান, হ্যাজেল, ও রোজ কালার অপশনে বিক্রি হচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, পিক্সেল 8 মডেলের সামনে 6.2 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি HDR10+, 90 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), ও 2,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus প্রোটেকশন আছে। আর নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ফোনে Tensor G3 প্রসেসর রয়েছে। ফোনটি Android 21 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, Pixel 8-এর সামনে একটি 10.5 মেগাপিক্সেল ক্যামেরা আছে। পিছনের ডুয়াল ক্যামেরা সেটআপে f/1.7 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স পাওয়া যায়। ডিভাইসে 4,575mAh ব্যাটারি রয়েছে। এটি 27W ফাস্ট চার্জিং (ওয়্যার্ড) এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed