চারটি ক্যামেরা সহ লঞ্চ হল Honor 20 Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 মে 2019 13:29 IST
হাইলাইট
  • থেকে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Honor 20 Pro
  • ফোনের ভিতরে থাকছে 7 ন্যানোমিটার Kirin 980 চিপসেট
  • 11 জুন ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন

Honor 20 Pro এর দাম শুরু হচ্ছে 599 ইউরো (প্রায় 46,500 টাকা) থেকে

মঙ্গলবার Honor 20 সিরিজের তিনটি নতুন ফোন লঞ্চ করেছে Huawei। এর মধ্যে সব থেকে বেশি দামে লঞ্চ হয়েছে Honor 20 Pro। এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। Honor 20 Pro ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি। ফোনের ভিতরে থাকছে 7 ন্যানোমিটার Kirin 980 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। মঙ্গলবার লন্ডলে একই ইভেন্টে Honor 20 Pro এর সাথে লঞ্চ হয়েছে Honor 20 আর Honor 20 Lite।

Honor 20 Pro এর দাম

Honor 20 Pro এর দাম শুরু হচ্ছে 599 ইউরো (প্রায় 46,500 টাকা) থেকে। কালো ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 11 জুন ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Honor 20 Pro।

Advertisement

Honor 20 Pro স্পেসিফিকেশন

Honor 20 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 8GB RAM আর 256GB স্টোরেজ।

Advertisement

Honor 20 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এই ক্যামেরার সাথে থাকছে 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান।

Honor 20 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
ছবি: YouTube/ Honor

Advertisement

ম্যাক্রো তোলার জন্য Honor 20 Pro ফোনে রয়েছে একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। 4 অ্যাক্সিস অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান ছাড়াও এই ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, PDAF অটো ফোকাস আর একগুচ্ছ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Honor 20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ফোন।  Honor 20 Pro এর ওজন 182 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  2. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  3. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  4. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  5. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  6. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  7. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  8. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  9. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  10. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.