Honor

Honor - ख़बरें

  • Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
    Honor X70 Pro Max নিঃশব্দে লঞ্চ হয়ে গেল। নতুন ফোনে 8,560mAh ব্যাটারি, Snapdragon 6 Gen 4 Enhanced Edition প্রসেসর, 90W ফাস্ট চার্জিং, এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। চীনে এর দাম 1,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান।
  • রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
    Honor X80 Pro Max মডেলের 11,000mAh সিলিকন কার্বন ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 27W রিভার্স চার্জিং সাপোর্টও থাকার কারণে ফোনকে পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। এটি মুন শ্যাডো, লাইটনিং রেড, ব্ল্যাক আর্মর, ও ভাইটালিটি অরেঞ্জ কালার অপশনে আসবে। OLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে।
  • Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
    Honor Win Turbo শক্তিশালী 10,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনে 16 জিবি পর্যন্ত র‍্যাম, Dimensity 8500 Racing Edition প্রসেসর, 8,000 নিট HDR পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ও ডুয়াল স্পিকার আছে।
  • Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
    Google ইতিমধ্যেই Android 17 অপারেটিং সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আনছে, যেখানে ডিভাইসের র‍্যাম অনুসারে মেমোরি ব্যবহারের লিমিট সেট করে রাখা হবে। অর্থাৎ মেমোরি লিক হবে না। গুগলের মেকানিজমের উপর ভিত্তি করেই চীনের গোল্ড স্ট্যান্ডার্ড অ্যালায়েন্সের সদস্য Oppo, Xiaomi, Vivo, Lenovo, এবং Honor-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি উদ্যোগ নিচ্ছে। এর ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা স্টেবল এবং স্মুথ পারফরম্যান্স পাবেন। ওভারহিটিং, ল্যাগ, ও হঠাৎ অ্যাপ ক্র্যাশ করার মতো সমস্যা কমবে।
  • Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
    Honor X80i মুহূর্তে চীনে লঞ্চ হয়েছে৷ সেখানে দাম 1,199 ইউয়ান (প্রায় 26,000 টাকা) থেকে শুরু৷ ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে, মেটাল ফ্রেম বডি, IP66 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, NFC, পিল আকৃতির নচ, 7,000mAh ব্যাটারি, নতুন কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, আপগ্রেড করা অ্যান্টেনা, ইনফ্রারেড সেন্সর, ইত্যাদি।
  • 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
    Honor 600 Lite-এর ডুয়াল ক্যামেরা মডিউল iPhone 16 Pro সিরিজের স্টাইলে নকশা করা। স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে, মেটাল ইউনিবডি ডিজাইন, IP66 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, 12 জিবি পর্যন্ত র‍্যাম, 108 মেগাপিক্সেল ক্যামেরা, পিল আকৃতির নচ, 45 ওয়াট ফাস্ট চার্জিং, NFC, 6,520 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
  • Honor Robot Phone: গানের তালে নাচবে, কথায় সায় দেবে, 200MP রোবটিক গিম্বল ক্যামেরার সাথে হাজির অভিনব ফোন
    অনার জানিয়েছে, রোবট ফোনের গিম্বল ক্যামেরার নাকি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এটি গানের তালে মাখা ঘুরিয়ে নাচতে পারে। ফোনে টেক্সট ও ভয়েসের মাধ্যমে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে। গিম্বল মেকানিজম চলন্ত অবস্থাতেও স্থির ছবি ও ভিডিও তুলব। ফোনটিতে স্পিনশট ফিচার আছে। এই মোডে ক্যামেরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফোনে এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিং ফিচার আছে। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীরা নড়াচড়া স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে।
  • Vivo আনছে 12,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন, কবে লঞ্চ হবে
    রিপোর্ট বলছে, ভিভো বর্তমানে 10,000mAh রেটেড সিঙ্গেল সেল ব্যাটারি যুক্ত ডিভাইস পরীক্ষা করছে। টিপিক্যাল ক্যাপাসিটি 12,000mAh-এ পৌঁছে যেতে পারে। এখন চীনে 8,000mAh বা 9,000mAh ব্যাটারিও খুব অস্বাভাবিক নয়। Redmi Turbo 5 এবং Turbo 5 Max জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। Realme P4 Power 5G ফেব্রুয়ারিতে 10,000mAh+ ব্যাটারির সাথে ভারতে এসেছে।
  • Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
    Honor X6d মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,260mAh ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে Android 15 নির্ভর MagicOS 9.0 প্রি-ইনস্টল করা আছে। ফোনটিতে বড় LCD ডিসপ্লে, FHD ভিডিও রেকর্ডিং, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে।
  • Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি
    অনার রোবট ফোনের ক্যামেরা পিছনের দিক থেকে বেরিয়ে এসে মাথার উপরে উঁকি মেরে চারপাশের দৃশ্য লেন্সবন্দি করতে পারবে। শুনলে অবাক হবেন যে এটি শুধু ছবি তোলা নয়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কারণে অনার বলছে, স্মার্টফোনে শক্তিশালী AI ব্রেন ও রোবটের মতো চলাফেরার ক্ষমতা মিলবে। ফোনের ক্যামেরা সামনে দাঁড়িয়ে থাকা কুকুর দেখলে সেটি কোন জাতের, তাও জানিয়ে দেবে।
  • 24GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল Honor Magic 8 RSR Porsche Design স্মার্টফোন
    শক্তিশালী হার্ডওয়্যার Honor Magic 8 RSR Porsche Design-কে একে অন্যতম সেরা প্রিমিয়াম ফোনে পরিণত করেছে। এটি 24 জিবি পর্যন্ত র‍্যাম, 200 মেগাপিক্সেল ক্যামেরা, IP68 + IP69 + IP69K জল ও ধুলোরোধী রেটিং, স্যাটেলাইট কানেক্টিভিটি, 80W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, DTS সাউন্ড, এবং ডুয়াল স্টেরিও স্পিকার-সহ একঝাঁক অত্যাধুনিক ফিচার্স পাওয়া যাবে।
  • Honor Magic 8 Pro Air অসম্ভব স্লিম ডিজাইন, 16GB র‍্যাম, ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল
    Honor Magic 8 Pro Air মেদহীন চেহারার সৌজন্যে নজর কেড়ে নিয়েছে। এটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। নতুন স্মার্টফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়াল স্টেরিও স্পিকার, 16 জিবি পর্যন্ত র‍্যাম, ইত্যাদি।
  • Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, দামও কম, দেখতে অবিকল iPhone 17 Pro Max
    Honor Power 2-এর প্রধান আকর্ষণ 10,080mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে Dimensity 8500 Elite চিপসেট আছে। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় পোট্রেট মোড, জেসচার ক্যাপচার, ভয়েস শাটার, ও 2D ফেসিয়াল রিকগনিশনের মতো ফিচার্স রয়েছে।
  • Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
    Honor Win ও Honor Win RT অবিশ্বাস্য হার্ডওয়্যার এবং ধামাকাদার ফিচার্স নিয়ে লঞ্চ হয়েছে। দুই ফোনেই 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং রয়েছে। চলতি বছর যে সমস্ত মূলধারার ফোন বাজারে এসেছে, সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় ব্যাটারি।
  • 5000mAh ব্যাটারি, 128 জিবি স্টোরেজ, ও জলরোধী রেটিং সহ লঞ্চ হল Honor Play 10
    Honor Play 10 অ্যান্ড্রয়েড গো এডিশনে চলে যা কম মেমরি এবং বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি হালকা সংস্করণ। এটি মূলত কম স্পেসিফিকেশনযুক্ত ডিভাইসগুলির জন্য ডিজাইন করা হয়েছে, যাতে আরও ভাল পারফরম্যান্স পাওয়া যায়।

Honor - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »