ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2

Honor Magic V Flip 2 প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5,500Mah সিলিকন কার্বন ব্যাটারির ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন।

ফ্লিপ ফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! বিস্ময় জাগিয়ে হাজির Honor Magic V Flip 2

Photo Credit: Honor

Honor Magic V Flip 2 এর মুখ্য আকর্ষণ 200 মেগাপিক্সেল ক্যামেরা

হাইলাইট
  • Honor Magic V Flip 2 প্রথম 5,500Mah ব্যাটারির ফ্লিপ ফোন
  • এতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Honor Magic V Flip 2 ফোনে IP58 + IP59 রেটিং রয়েছে
বিজ্ঞাপন

Honor Magic V Flip 2 ফোল্ডেবল ফোনের বাজার কাঁপিয়ে লঞ্চ হয়েছে। এটি 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5,500Mah সিলিকন কার্বন ব্যাটারি যুক্ত প্রথম ক্ল্যামশেল স্টাইলের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন। Honor Magic V Flip 2 এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 16 জিবি পর্যন্ত RAM, AI এডিটিং টুলস, এরোস্পেস গ্রেড টাইটানিয়াম অ্যালয় হিঞ্জ, ওয়্যারলেস চার্জিং, IP58 + IP59 ওয়াটার রেজিস্ট্যান্স। হ্যান্ডসেটটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলে। দাম কম থাকার ফলে Samsung-এর লেটেস্ট ফ্লিপ ফোন Z Flip 7-কে চাপে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Honor Magic V Flip 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

Honor Magic V Flip 2 এর প্রাইমারি ডিসপ্লের দৈর্ঘ্য 6.82 ইঞ্চি। এই LTPO ওলেড প্যানেলটি 1-120 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ডলবি ভিশন, 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। কভার স্ক্রিনটি 4.1 ইঞ্চির এবং এতেও LTPO OLED প্যানেল আছে, যা 1,200x1,092 পিক্সেল রেজোলিউশন, 1-120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। বাইরের স্ক্রিনে ম্যাজিক ক্যাপসুল, ওয়ান-ক্লিক স্মার্ট রিপ্লাই, ও AI ইন্টারপ্রেটার সহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স থাকছে।

Honor Magic V Flip 2 এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ একটি 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ডিং করতে সক্ষম। ক্যামেরা সিস্টেমে AI HONOR ইমেজ ইঞ্জিন আছে, যা 30x টেলিফটো শুটিংয়ের জন্য AI সুপার জুম এবং AI কাটআউট, ও AI আপস্কেলের মতো AI এডিট ফিচার্স অফার করে।

ফ্লিপ ফোনটিতে 5,500mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরে চলে। চিপটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম ও 1 টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজের সঙ্গে যুক্ত। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি Android 15 ভার্সনে রান করে। প্রি-ইনস্টলড এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আলাদা চিপ রেখেছে কোম্পানি।

Honor Magic V Flip 2 এর দাম

চীনে Honor Magic V Flip 2 এর দাম শুরু হচ্ছে 5,499 ইউয়ান (প্রায় 66,900 টাকা) থেকে, যা 12 জিবি + 256 জিবি স্টোরেজ অফার করে। মাঝে দু'টি ভেরিয়েন্ট আছে। টপ 16 জিবি র‍্যাম + 1 টিবি ভেরিয়েন্টের দাম 7,499 ইউয়ান (প্রায় 91,300 টাকা)। এটি ভারতে কবে লঞ্চ হলে তা এখনও জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »