Honor Magic 8 Pro Air অসম্ভব স্লিম ডিজাইন, 16GB র‍্যাম, ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 জানুয়ারী 2026 20:35 IST
হাইলাইট
  • Honor Magic 8 Pro Air মাত্র 6.1 মিমি স্লিম বডির সাথে এসেছে
  • এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে
  • স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত র‍্যাম অফার করে

Honor Magic 8 Pro Air is just 6.1mm thick

Photo Credit: Honor

Honor Magic 8 Pro Air সোমবার আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে লঞ্চ হল। নতুন ফ্ল্যাগশিপ ফোনের অন্যতম আকর্ষণ হল মেদহীন চেহারা। এটি মাত্র 6.1 মিলিমিটার পুরু। ডিজাইনের দিক থেকে iPhone Air মডেলের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে। Honor Magic 8 Pro Air একঝাঁক প্রিমিয়াম ফিচার্স নিয়ে এসেছে। এই হ্যান্ডসেটে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, eSIM, 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 জিবি পর্যন্ত র‍্যাম, ডুয়াল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল-সহ অনেক কিছু রয়েছে।

Honor Magic 8 Pro Air স্পেসিফিকেশন, ফিচার্স

অনার ম্যাজিক 8 প্রো এয়ার একটি 6.31 ইঞ্চি OLED LTPO ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,216 x 2,640 পিক্সেল), 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। ফোনে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। এতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস চার্জিং অফার করে।

Honor Magic 8 Pro Air তিনটি রিয়ার ক্যামেরা পেয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 100x ডিজিটাল জুম এবং 3.2x অপটিক্যাল জুম-সহ 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। Honor-এর নতুন ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। অক্টা-কোর চিপটি Mali-G1 Ultra MC12 GPU এর সাথে যুক্ত। এই চিপসেটের সঙ্গে 16 জিবি LPDDR5x র‍্যাম ও 1 টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ ইন্টিগ্রেট করা আছে।

Honor Magic 8 Pro Air দাম

Honor Magic 8 Pro Air এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 4,999 ইউয়ান (প্রায় 65,000 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 5,299 ইউয়ান (প্রায় 69,000 টাকা), 5,599 ইউয়ান (প্রায় 73,000 টাকা), ও 5,999 ইউয়ান (প্রায় 78,000 টাকা)। ফোনটি ফেয়ারি পার্পল, লাইট অরেঞ্জ, ফেদার হোয়াইট, ও শ্যাডো ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ডিভাইসটি ভারত-সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.31-inch
Processor MediaTek Dimensity 9500
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 64-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 5,500mAh
OS Android 16
Resolution 1,216x2,640 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno সিরিজের স্মার্টফোন 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, ফ্লিপকার্টে বাম্পার ডিসকাউন্ট
  2. Vivo V70 ফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি থাকছে
  3. Xiaomi 17T Pro স্মার্টফোনের ফিচার্স লিক হল, 8500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং থাকতে পারে
  4. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  5. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  6. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  7. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  8. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  9. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  10. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.