Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 ফেব্রুয়ারি 2026 15:10 IST
হাইলাইট
  • Honor X6d একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সাথে এসেছে
  • ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে
  • এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করছে

Honor X6d comes with a 6.75-inch LCD display

Photo Credit: Honor

Honor চুপিসারে একটি নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। Honor X6d নামের ফোনটি 2025 সালের শেষের দিকে রিলিজ করা Honor Play 60A মডেলের সাথে সাদৃশ্য বজায় রেখে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন নিয়ে বাজারে পা রেখেছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek এর Dimensity 6300 প্রসেসরে রান করে। এই নয়া বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাচ্ছে। Honor X6d মডেলের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বড় LCD ডিসপ্লে, FHD ভিডিও রেকর্ডিং, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ইত্যাদি। চলুন ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honor X6d স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

অনার এক্স6ডি একটি বাজেট স্মার্টফোন। এতে খুব সাদামাটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, যেমনটা কম দামের ফোনে দেখা যায়। ফোনের সামনে 6.75 ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে দিয়েছে কোম্পানি। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), ও 260 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 85.5 শতাংশ।

ছবি এবং ভিডিও তোলার জন্য, Honor X6d এর পিছনের অংশে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (ওয়াইড) রয়েছে। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেলের (f/2.0) একটি ক্যামেরা বর্তমান। সামনের এবং পিছনের ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম।

হ্যান্ডসেটে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপ 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি কর্টেক্স A76 কোর এবং ছয়টি 2.0 গিগাহার্টজের কর্টেক্স A55 কোর নিয়ে গঠিত। এটি 4 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর বিকল্প নেই।

Honor X6d মডেলে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,260mAh ক্যাপাসিটির ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 2.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ডিভাইসে Android 15 নির্ভর MagicOS 9.0 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। এতে 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।

অনারের বাজেট ফোন সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) লঞ্চ হয়েছে। সেখানে Honor X6d এর 4 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টের দাম 509 দিরহাম রেখেছে কোম্পানি। এটি ভারতীয় মুদ্রায় প্রায় 12,600 টাকার সমান। হ্যান্ডসেটটি মিডনাইট ব্ল্যাক এবং ওশেন সায়ান রঙের বিকল্পে বিক্রি হচ্ছে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি সংস্থা।

 
KEY SPECS
Display 6.75-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 5-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB
Storage 256GB
Battery Capacity 5260mAh
OS Android 15
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A37 5G ও Galaxy A57 5G লঞ্চ হল ভারতে, দুর্দান্ত ক্যামেরা, প্রচুর AI ফিচার্স রয়েছে
  2. Claude AI: ফোন আর হাত দিতে হবে না, আপনার হয়ে কল-মেসেজ করবে এআই, স্মার্টফোন চালাবে নিজেই
  3. Vivo Y11 5G ও Vivo Y21 5G কম দামে 6,500mAh ব্যাটারি এবং তিনটি ক্যামেরা নিয়ে ভারতে লঞ্চ হল
  4. 11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে
  5. একলাফে 7,000 টাকা দাম কমল 50MP সেলফি ক্যামেরার Motorola স্মার্টফোনের
  6. Redmi Note 16 সিরিজের বড় তথ্য ফাঁস, 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা থাকতে পারে
  7. OnePlus 15T ঝড় তুলে লঞ্চ হল, ছোট ফোনে এমন পারফরম্যান্স-ফিচার্স বিশ্বাস হবে না
  8. সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
  9. Redmi Note 15 SE 5G দুর্ধর্ষ লুকস নিয়ে এপ্রিলে ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 108MP ক্যামেরা
  10. OnePlus Nord 6 এপ্রিল 7 ভারতে আসছে, 9,000mAh ব্যাটারি সহ ধামাকাদার ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.