Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 জুন 2026 11:32 IST
হাইলাইট
  • Honor X80 Pro Max হল প্রথম ফোন যা 10,000 নিট পিক ব্রাইটনেস অফার করে
  • এটি 11,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং-সহ এসেছে
  • Honor X80 Pro Max একটি 50MP রিয়ার ক্যামেরা পেয়েছে

Honor X80 Pro Max supports 10,000 nits peak brightness.

Photo Credit: Honor

Honor X80 Pro Max রেকর্ড-ব্রেকিং ফিচার্সের সঙ্গে আত্মপ্রকাশ করল। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা 10,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে অফার করে। ডিভাইসে 11,000mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হয়েছে, যা কোম্পানির ইতিহাসে বৃহত্তম। মিড-রেঞ্জে অনারের নতুন ফোনে IP68 + IP69 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং এবং SGS-এর গোল্ড লেবেল ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন আছে। Honor X80 Pro Max মডেলে 27W রিভার্স চার্জিং, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, NFC, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম 30,000 টাকার মধ্যে।

Honor X80 Pro Max স্পেসিফিকেশন

অনার এক্স80 প্রো ম্যাক্স মডেলের সামনে 6.8 ইঞ্চির এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,280 x 2,788 পিক্সেল), 10,000 নিট পিক ব্রাইটনেস, 3840 হার্টজ PWM ডিমিং, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1 বিলিয়ন কালার অফার করে। অনার বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে।

Honor X80 Pro Max-এর পিছনে f/1.88 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য অনারের নতুন ফোনের সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসের 11,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 90 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

Honor X80 Pro Max রান করে Snapdragon 6 Gen 5 প্রসেসরে। এটি Adreno 810 GPU, 12 জিবি র‍্যাম, এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিনে চলবে। সংস্থার দাবি, অপারেটিং সিস্টেম নতুন Hummingbird আর্কিটেকচার 2.0-এর মাধ্যমে অপ্টিমাইজ করা হয়েছে। এটি ছয় বছর পর্যন্ত নির্ভরযোগ্য পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।

Honor X80 Pro Max দাম

Honor X80 Pro Max চীনে একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সেখানে ফোনের দাম 1,999 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,000 টাকার সমান। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে দাম যথাক্রমে 2,199 ইউয়ান (প্রায় 31,000 টাকা) ও 2,499 ইউয়ান (প্রায় 35,000 টাকা)। 

এছাড়াও, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের এক টপ মডেল আনা হয়েছে, যার দাম 2,799 ইউয়ান (প্রায় 39,000 টাকা)। হ্যান্ডসেটটি ভাইব্রান্ট অরেঞ্জ, লাইটনিং রেড, মুনলাইট হোয়াইট, এবং মিস্টিক ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। এটি গ্লোবাল মার্কেটে উপলব্ধ হবে কিনা, তা জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 6 Gen 5
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 11000mAh
OS Android 16
Resolution 1,280x2,788 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  2. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  4. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  5. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  6. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  7. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  8. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  9. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  10. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.