Honor X80 Pro Max চীনে জুন 22 লঞ্চের ঘোষণা হল। এতে 11,000mAh ব্যাটারি ও 50MP Matrix AI Vision ক্যামেরা আছে।
Photo Credit: Honor
Honor X80 Pro Max will be equipped with a massive 11,000mAh battery
Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে। এটি 2026 সালের সবচেয়ে লম্বা ব্যাটারি ব্যাকআপ দেওয়া ফোনগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে। কোম্পানির টিজার অনুসারে, স্মার্টফোনটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি নিয়ে আসবে। রেকর্ড-ব্রেকিং ব্যাটারি ক্যাপাসিটিকে ডিভাইসের মুখ্য আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে। Honor X80 Pro Max-এর ডিজাইন এবং লঞ্চের তারিখ প্রকাশ্যে আনা হয়েছে। এটি জুন 22 আনুষ্ঠানিকভাবে চীনে আত্মপ্রকাশ করবে৷ হাতে আর মাত্র এক সপ্তাহ সময়৷ এতে বিশাল 11,000mAh ব্যাটারি থাকতে চলেছে। বর্তমানে মূলধারার স্মার্টফোন নির্মাতাদের মধ্যে শুধু রিয়েলমি ও অনার বাজারে 10,000mAh বা তার বেশি ক্ষমতার ব্যাটারিযুক্ত হ্যান্ডসেট এনেছে।
অনার এক্স80 প্রো ম্যাক্স মডেলের 11,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফলে বড় ব্যাটারি থাকা সত্ত্বেও চার্জ হতে তুলনামূলকভাবে কম সময় লাগবে। এতে 27W রিভার্স চার্জিং সাপোর্টও থাকার কারণে ফোনকে পাওয়ারব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ, ফোন থেকেই অন্য মোবাইল, স্মার্টওয়াচ বা TWS ইয়ারবাড চার্জ হবে।
Honor X80 Pro Max ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন রিটেল প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। স্মার্টফোনটি একাধিক স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 8 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে।
ক্রেতারা লাইটনিং রেড, ব্ল্যাক আর্মর, মুন শ্যাডো, ও ভাইটালিটি অরেঞ্জ রঙের বিকল্পের মধ্যে ফোনটি বেছে নিতে পারবেন। অফিসিয়াল টিজার ও রিটেলার লিস্টিং অনুসারে, ফোনটিতে একটি 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 1.5K (2,788 x 1,280 পিক্সেল)। স্ক্রিনটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে 50 মেগাপিক্সেল Matrix AI Vision ক্যামেরা সিস্টেম থাকবে।
এছাড়াও, এতে 3,840 হার্টজ PWM Dimming প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ আছে। এটি দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করার সময় চোখের উপর চাপ কমাতে সাহায্য করবে। Honor X80 Pro Max পারফরম্যান্সের জন্য Qualcomm কোম্পানির নতুন Snapdragon 6 Gen 5 চিপসেট ব্যবহার করতে পারে।
অনার তাদের আসন্ন ফোনের দৃঢতা ও টেকসই ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রিপোর্ট বলছে, ফোনটি চারটি IP রেটিংয়ের সঙ্গে আসবে: IP66, IP68, IP69, ও IP69K। এতে উন্নত ড্রপ প্রোটেকশন থাকবে। একইসঙ্গে, সংস্থা নির্দিষ্ট শর্তসাপেক্ষে কভারেজ মেয়াদের মধ্যে স্ক্রিনের দুর্ঘটনাজনিত ক্ষতির ক্ষেত্রে বিনামূল্যে রিপ্লেসমেন্ট অফার করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications