ছবি-ভিডিও ডিলিট না করেই Android ফোনের স্টোরেজ খালি করার পদ্ধতি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • ছবি-ভিডিও না মুছেই Android ফোনের স্টোরেজ খালি করুন
  • অব্যবহৃত অ্যাপ আনইনস্টল ও অ্যাপের ক্যাশ ক্লিয়ার করলে জায়গা বাড়বে
  • ডিভাইস থেকে ফাইল মুছে ক্লাউডে ব্যাকআপ করে রাখতে পারেন

Clearing app cache can be a great way to free up space

Photo Credit: Unsplash/Denny Müller

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের গতি কমে যাওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু বেশ দিন না যেতেই গরুর গাড়ির মতো স্পিডে চললে চিন্তা। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যার মূলে রয়েছে কম স্টোরেজ। বর্তমানে প্রায় সব Android স্মার্টফোনে সিংহভাগ জায়গা দখল করে থাকে ছবি বা ভিডিও। আগের মতো সব ফোনে আর মাইক্রোএসডি কার্ডের জন্য আলাদা স্লটও থাকছে না। ফলে ফোন কেনার পর প্রয়োজন অনুসারে অতিরিক্ত স্টোরেজ যোগ করার সুবিধাও সীমিত হয়ে গিয়েছে। ছবি-ভিডিও ডিলিট না করেও স্মার্টফোনের অভ্যন্তরীণ জায়গা খালি করা সম্ভব। আজকের প্রতিবেদনে ফোনের স্পেস বৃদ্ধি করার তেমনই বেশ কয়েকটি সহজ উপায় দেওয়া থাকল।

ছবি ও ভিডিও না মুছেই Android ফোনের স্টোরেজ খালি করার পদ্ধতি

Android ফোনের ইন্টার্নাল স্টোরেজ দ্রুত খালি করতে চাইলে ছবি বা ভিডিও না মুছেই কিছুটা জায়গা বাঁচানো সম্ভব। এর জন্য প্রথমে ডিভাইসে ইনস্টল করা অ্যাপসের তালিকা চেক করুন। যে সব অ্যাপ কম কাজে লাগে বা শুধু রাখতে হয় তাই রাখেন, দীর্ঘদিন ধরে না খোলা সেই অ্যাপগুলো আনইনস্টল করে দিলে স্টোরেজ খালি হবে।

Advertisement

গুগল প্লে স্টোরের অটোমেটিক অ্যাপ আর্কাইভিং ফিচার চালু করেও ফোনের স্টোরেজ বাঁচানো যাবে। এই ফিচার অব্যবহৃত অ্যাপগুলো নিজে থেকেই ডিভাইস থেকে সরিয়ে দেয়। কিন্তু পার্সোনাল ডেটা স্টোর করে রাখে। ফলে পরবর্তীতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন রিস্টোর করা যাবে।

যদি অ্যাপ্লিকেশন আনইনস্টল করতে না চান, তাহলেও Android ফোনের স্টোরেজ খালি করার উপায় আছে। আর সেটি হল ক্যাশ ক্লিয়ার করা। স্মার্টফোনে ইনস্টল থাকা বিভিন্ন অ্যাপ সময়ের সাথে সাথে অস্থায়ী ফাইল জমা করে রাখে, যা পারফরম্যান্স কমিয়ে দেয়। তাই সেটিংসে গিয়ে অ্যাপ খুলে নিয়মিত ক্যাশ ডেটা পরিষ্কার করা জরুরি। এতে যেমন ইন্টার্নাল স্টোরেজ ফাঁকা হবে, তেমনই ডিভাইসের গতি ও ইন্টারনেট স্পিড উন্নত হতে দেখা যাবে।

ক্যাশ মুছতে সেটিংসে গিয়ে অ্যাপস খুলুন। তারপর যে অ্যাপের ক্যাশ ক্লিয়ার করতে চান সেটি সিলেক্ট করুন। ভিতরে ক্যাশ সম্পূর্ণভাবে মুছে ফেলার অপশন পাবেন। তবে মনে রাখবেন, ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটা অপশনের উপর যেন আঙুলের ছোঁয়া না লাগে। সে ক্ষেত্রে অ্যাপের মধ্যে সেভ করা ব্যক্তিগত তথ্য, সেটিংস, ও ডাউনলোড করা কনটেন্ট চিরতরে মুছে যেতে পারে।

Advertisement

উপরের দুই পদ্ধতিতে ফোনের স্টোরেজের অংশ কিছুটা খালি হয়ে যাওয়া নিশ্চিত। বিশেষ করে WhatsApp, Telegram, ও Instagram-এর মতো অ্যাপে নিয়মিত ক্যাশ মেমরি পরীক্ষা করা জরুরি। বেশি জমে গেলে মুছে ফেলুন।

এছাড়াও, অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করতে সবচেয়ে ভাল উপায় হল হার্ডওয়্যারের পরিবর্তে গুগল ফটোসের মতো কোনও ক্লাউডে ছবি এবং ভিডিও ব্যাকআপ করে রাখা। একবার ব্যাকআপ হয়ে গেলে ডিভাইস থেকে সেগুলি মুছে দিন। দরকাল হলে সরাসরি ফটোস অ্যাপ থেকে শেয়ার করতে পারবেন।

আবার এখনকার বেশ কিছু স্মার্টফোনে স্মার্ট স্টোরেজ ফিচার আছে। এটি চালু করে রাখলে স্টোরেজ প্রায় পূর্ণ হওয়ার সময় আগে ব্যাকআপ করা ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস থেকে মুছে যাবে। ফিচারটি চালু করতে সেটিংস থেকে স্টোরেজ খুলে 'ফ্রি আপ স্পেস' অপশনে যেতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.