লঞ্চ হল Huawei Enjoy 9 Plus আর Enjoy Max: দাম ও স্পেসিফিকেশান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অক্টোবর 2018 17:25 IST
হাইলাইট
  • মঙ্গলবার চিনে Enjoy 9 Plus আর Enjoy Max লঞ্চ করল Huawei
  • Enjoy 9 Plus ফোনে বড় নচ থাকবে
  • Enjoy Max ফোনে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ

Enjoy Max ফোনে থাকবে লেদার ব্যাক ডিজাইন

লন্ডনে  Huawei Mate 20 লঞ্চের ঠিক আগে মঙ্গলবার চিনে Enjoy 9 Plus আর Enjoy Max লঞ্চ করল  Huawei। দুটি ডিভাইসের ডিসপ্লের উপরে থাকবে ডিসপ্লে নচ, ডুয়াল ক্যামেরা সেট আপ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Enjoy 9 Plus ফোনে বড় নচ থাকলেও Enjoy Max ফোনে থাকছে ছোট ওয়াটার ড্রপ নচ। তবে Enjoy 9 Plus ফোনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা অন্যদিকে Enjoy Max ফোনে থাকবে একটি মাত্র সেলফি ক্যামেরা। Enjoy Max ফোনে থাকবে লেদার ব্যাক ডিজাইন।

Huawei Enjoy 9 Plus ও Enjoy Max এর দাম

64GB স্টোরেজ ভেরিয়েন্টের  Huawei Enjoy 9 Plus ফোনের দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। অন্যদিকে 128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1,999 ইউয়ান (প্রায় 21,300 টাকা)। তিনটি আলাদা রনে পাওয়া যাবে Enjoy 9 Plus।

64GB Huawei Enjoy Max কিনতে খরচ হবে 1,499 ইউয়ান (প্রায় 15,900 টাকা)। আর বেশি স্টোরেজের 128GB Enjoy Max এর দাম 1,699 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Huawei Enjoy Max স্পেসিফিকেশান

ডুয়াল সিম  Huawei Enjoy Max ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Enjoy Max এ রয়েছে 7.12 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, সাথে থাকবে Adreno 512 GPU, 4GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

Huawei Enjoy Max ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। Enjoy Max ফোনের পিছনে থাকবে 16MP+2MP ক্যামেরা। ফোনের সামনে রয়েছে 8MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei Enjoy Max এ রয়েছে 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, Micro USB পোর্ট, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS। এছাড়াও Enjoy Max তে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।

Huawei Enjoy 9 Plus

Huawei Enjoy 9 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম  Huawei Enjoy 9 Plus ফোনে Android অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Enjoy 9 Plus এ রয়েছে 6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, সাথে থাকবে ARM Mali-G51 MP4 GPU, 4GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

Advertisement

Huawei Enjoy 9 Plus ফোনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। Enjoy 9 Plus ফোনের পিছনে থাকবে 13MP+2MP ক্যামেরা। ফোনের সামনে রয়েছে 16MP+2MP ডুয়াল সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei Enjoy 9 Plus এ রয়েছে 4G VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, Micro USB পোর্ট, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS। এছাড়াও Enjoy 9 Plus ফোনে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 16-megapixel + 2-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
 
NEWS
KEY SPECS
Display 7.12-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 8-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2244 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.