ডুয়াল ক্যামেরা, ডিসপ্লে নচ সহ বাজারে এল Infinix Hot S3X

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 অক্টোবর 2018 11:09 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Infinix Hot S3X
  • ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা
  • 1 নভেম্বর Flipkart শুরু হবেও বিক্রি

Infinix Hot S3X এর দাম 9,999 টাকা

ভারতে লঞ্চ হল Infinix Hot S3X। বৃহস্পতিবার ভারতে এই স্মার্টফোন লঞ্চ করেছে Infinix। এই বছরের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot S3। সেই ফোনের উত্তরসূরি Hot S3X। নতুন এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা আর ডিসপ্লের উপরে কালো নচ। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে নতুন Infinix Hot S3X। আগামী মাসে শুরু হবে Flipkart এর সবথেকে বড় দীপাবলী সেল। সেই সময় এই ফোন বিক্রি শুরু হবে।

Infinix Hot S3X এর দাম

ভারতে Infinix Hot S3X এর দাম 9,999 টাকা। শুধুমাত্র 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী 1 নভেম্বর Flipkart থেকে “Big Diwali Sale” এর সময় পাওয়া যাবে Hot S3X। তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে Hot S3X বিক্রি করবে Infinix।

Infinix Hot S3X স্পেসিফিকেশান

ডূয়াল সিম Infinix Hot S3X তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 430 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Infinix Hot S3X তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরা থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP ডেপ্ত সেন্সিং সেন্সার। ফোনের সামনে রয়েছে একটি 16শঝ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Infinix Hot S3X তে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS, একটি Micro-USB পোর্ট সাথে OTG সাপোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Decent cameras
  • Looks good
  • Bad
  • Unoptimised software
  • Underwhelming performance
 
KEY SPECS
Display 6.20-inch
Processor Qualcomm Snapdragon 430
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.2 Oreo
Resolution 720x1500 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  2. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
  4. WhatsApp খুলতে হবে না, চ্যাটেও ঢুকতে হবে না, তাও পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে জেনে নিন
  5. AI বিপ্লবের সূচনা করেও চাপে ChatGPT, 110 কোটি ইউজার থাকলেও বাড়ছে উদ্বেগ
  6. Oppo Reno 15A দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. OnePlus 15R: ওয়ানপ্লাসের নতুন চমক, 16GB র‍্যামের স্মার্টফোন আনল দেশে
  8. Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
  9. OnePlus N6: কম দামের স্মার্টফোনেও এবার 8,000mAh ব্যাটারি, মাসশেষে বড় চমক আনছে ওয়ানপ্লাস
  10. আইফোনের কুড়িতম জন্মদিনে Apple-এর চমক, ক্যামেরাযুক্ত AirPods ও স্পেশাল iPhone আসতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.