200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 মার্চ 2026 20:36 IST
হাইলাইট
  • Infinix Note 60 Ultra স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করে
  • স্মার্টফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
  • ফোনটি 7,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং-এর সাথে এসেছে

Infinix Note 60 Ultra features a 200-megapixel primary camera

Photo Credit: Infinix

Infinix Note 60 Ultra বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2026) ইভেন্টে লঞ্চ হয়েছে। এটি ইনফিনিক্সের প্রথম স্মার্টফোন, যা 200 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করে। সংস্থার নতুন ফ্ল্যাগশিপ ফোন ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইন প্রতিষ্ঠান Pininfarina-এর সহযোগিতায় তৈরি হয়েছে। ফোনের পিছনে একটি ফ্লোটিং টেললাইট ইন্ডিকেটর আছে। এটি ডিভাইস চালু করার সময় আলোকিত হয়। ডিভাইসের ক্যামেরা আইল্যান্ডের মধ্যে একটি ছোট লুকানো অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, যা বিভিন্ন নোটিফিকেশন প্রদর্শন করবে। Infinix Note 60 Ultra মডেলে স্যাটেলাইট কানেক্টিভিটি, JBL সাউন্ড সিস্টেম, 144Hz ডিসপ্লে, ও 100W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে।

Infinix Note 60 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্স নোট 60 আল্ট্রা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Samsung HPE), 3.5x অপটিক্যাল জুম এবং 1000x ডিজিটাল জুমের সাথে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা বর্তমান।

হ্যান্ডসেটে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K ভিডিও শুট করতে সক্ষম। ফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+ অফার করে। স্ক্রিনের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে।

Infinix Note 60 Ultra শক্তিশালী 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি পেয়েছে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার মাধ্যমে ব্যাটারি 48 মিনিটে সম্পূর্ণ চার্জ করা সম্ভব হবে। এতে 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। ফোনটি Dimensity 8400 Ultimate প্রসেসর দ্বারা চালিত। এটি 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত।

ইনফিনিক্সের নতুন ফোনে ডুয়াল-ওয়ে স্যাটেলাইট কলিং এবং মেসেজিং সাপোর্ট আছে। এটি সেলুলার নেটওয়ার্ক ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে কল এবং মেসেজ করতে সক্ষম। ডিভাইসে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। সংস্থা তিন মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

Infinix Note 60 Ultra দাম

ফোনএরিনার রিপোর্ট অনুসারে, ইনফিনিক্স নোট 60 আল্ট্রা ফোনের 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ মালয়েশিয়াতে 3,000 MYR-এ লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 70,100 টাকার সমান। এটি ব্লু, রেড, ব্ল্যাক, এবং সিলভার কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  2. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  3. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  4. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  5. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  6. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  7. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  8. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  9. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  10. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.