অনার জানিয়েছে, রোবট ফোনের গিম্বল ক্যামেরার নাকি নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে। এটি গানের তালে মাখা ঘুরিয়ে নাচতে পারে। ফোনে টেক্সট ও ভয়েসের মাধ্যমে ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলা যাবে। গিম্বল মেকানিজম চলন্ত অবস্থাতেও স্থির ছবি ও ভিডিও তুলব। ফোনটিতে স্পিনশট ফিচার আছে। এই মোডে ক্যামেরা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে ঘুরতে পারে। ফোনে এআই-চালিত অবজেক্ট ট্র্যাকিং ফিচার আছে। এর ফলে ক্যামেরা ব্যবহারকারীরা নড়াচড়া স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করবে।
Lenovo Yoga Book Pro 3D ল্যাপটপে স্টেরিওস্কোপিক 3D প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। এটি ডুয়াল স্ক্রিনের সাথে আসবে। বিশেষ চশমার প্রয়োজন ছাড়াই স্ক্রিনের পর্দায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা উপভোগ করতে দেবে। এই ল্যাপটপে ডুয়াল ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট থাকতে পারে। এটি মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর, ও সিনেমা নির্মাতাদের লক্ষ্য করে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হতে পারে।
Ulefone RugOne Xsnap 7 Pro আসন্ন MWC 2026-এ লঞ্চ হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 64 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা দেওয়া হয়েছে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে, যার ক্যামেরা খুলে আলাদাভাবে ব্যবহার করা যাবে। ডিট্যাচেবল ক্যামেরায় একটি ছোট ব্যাটারি থাকবে, যা প্রায় আধঘন্টা ব্যাকআপ দিতে পারবে।
ভিভো এক্স300 আল্ট্রা ট্রিপল ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসতে পারে। এতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকার দাবি করা হয়েছে। ফোনটির হাত ধরে মোবাইলে জোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরার ট্রেন্ড আরম্ভ হতে পারে।
অনার রোবট ফোনের ক্যামেরা পিছনের দিক থেকে বেরিয়ে এসে মাথার উপরে উঁকি মেরে চারপাশের দৃশ্য লেন্সবন্দি করতে পারবে। শুনলে অবাক হবেন যে এটি শুধু ছবি তোলা নয়, পরিবেশ ও পরিস্থিতি বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে। এই কারণে অনার বলছে, স্মার্টফোনে শক্তিশালী AI ব্রেন ও রোবটের মতো চলাফেরার ক্ষমতা মিলবে। ফোনের ক্যামেরা সামনে দাঁড়িয়ে থাকা কুকুর দেখলে সেটি কোন জাতের, তাও জানিয়ে দেবে।