Infinix Note Edge 5G ভারতে JBL সাউন্ড, 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, সিনেমা ও ভিডিও দেখা যাবে চুটিয়ে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 ফেব্রুয়ারি 2026 13:02 IST
হাইলাইট
  • Infinix Note Edge 5G স্মার্টফোনে JBL সাউন্ড রয়েছে
  • ফোনটি পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে
  • ইনফিনিক্স নোট এজ 5G এর বডি 7.2 মিমি স্লিম

Infinix Note Edge 5G features a 1.5K 3D curved AMOLED display

Photo Credit: Infinix

Infinix Note Edge 5G ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে ইনফিনিক্স ব্র্যান্ডের প্রথম 6,500mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সংস্থা জানিয়েছে, তারা পাঁচ বছর সিকিউরিটি আপডেট ও তিন জেনারেশনের Android আপডেট প্রদান করবে। ডিভাইসে দুর্দান্ত সাউন্ডের জন্য JBL দ্বারা টিউন করা স্টেরিও স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। Infinix Note Edge 5G মডেলে 1.5K কার্ভড স্ক্রিন, 7.2 মিমি স্লিম বডি, Android 16, IP65 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, বাইপাস চার্জিং, এবং ওয়ান ট্যাপ Infinix AI এর মতো ফিচার্স রয়েছে। চলুন নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Infinix Note Edge 5G ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন 

ইনফিনিক্স নোট এজ 5G ফোনের সামনে 6.78 ইঞ্চি 3D কার্ভড এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল) 60/90/120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আর স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান।

ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্সের নতুন ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) আছে। ক্যামেরায় এআই ক্যাম, AIGC পোট্রেট,  টাইমল্যাপস, নাইট, ভ্লগ, স্কাই শপ, স্লো মোশন, ও ডকুমেন্ট স্ক্যানের মতো মোড পাওয়া যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 2K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Infinix Note Edge 5G পারফরম্যান্স (প্রসেসর, র‍্যাম, স্টোরেজ)

Infinix Note Edge স্মার্টফোনে Dimensity 7100 5G প্রসেসর দেওয়া হয়েছে। এটি 6 জিবি/ 8 জিবি LPDDR5x র‍্যাম এবং 128 জিবি/ 256 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 8 লক্ষের বেশি পয়েন্ট স্কোর করেছে। ব্যবহারকারীরা 90 ফ্রেম প্রতি সেকেন্ডে গেম খেলতে পারবে।

Infinix Note Edge 5G ব্যাটারি, OS, অন্যান্য ফিচার্স

ইনফিনিক্স নোট এজ 5G একটি 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারির সাথে এসেছে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 10 ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। সংস্থা দাবি করছে, ব্যাটারি 27 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে। 100 শতাংশ চার্জ হতে সময় নেবে 62 মিনিট। ফোনে Android 16 ভিত্তিক XOS 16 প্রি-ইনস্টলড আছে।

Advertisement

হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে এনএফসি, এফএম রেডিও, ওটিজি, দু'টি ন্যানো স্লিম কার্ড স্লট, 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম (8 জিবি + 8 জিবি), IR (ইনফ্রারেড) ব্লাস্টার), ও DRM Wildvine L1 সাপোর্ট।

Infinix Note Edge 5G দাম

Infinix Note Edge 5G এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 21,999 টাকা। আর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকা। স্মার্টফোনটি লুনার টাইটেনিয়াম, স্টেলার ব্লু, এবং সিল্ক গ্রীন কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্টে ফেব্রুয়ারি 25 সেল শুরু হচ্ছে। ক্রেতারা ICICI ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনে 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। অর্থাৎ বেস মডেলের দাম 19,999 টাকায় নেমে আসবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.