2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 ফেব্রুয়ারি 2026 13:05 IST
হাইলাইট
  • Infinix Note Edge 5G প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে
  • ফোনে 6,500mAh ব্যাটারি থাকলেও বডি 7.2 মিমি স্লিম
  • ডিভাইসের সামনে 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে

Infinix Note Edge 5G packs a 6,500mAh battery with support for 45W fast charging

Photo Credit: Infinix

Infinix Note Edge 5G গত বুধবার ভারতে এসেছিল। লঞ্চের ঠিক এক সপ্তাহের মাথায় ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেল উপলক্ষে 2,000 টাকা ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। এটি এ দেশে ইনফিনিক্সের প্রথম 6,500mAh ব্যাটারি-যুক্ত স্মার্টফোন। দুর্দান্ত অডিওর জন্য ফোনে JBL-টিউনড স্পিকার দেওয়া হয়েছে। ডিভাইসে MediaTek-এর Dimensity 7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Infinix Note Edge 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K কার্ভড AMOLED স্ক্রিন, 7.2 মিমি স্লিম বডি, ওয়ান ট্যাপ AI বাটন, IP65 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, বাইপাস চার্জিং, ইত্যাদি।

Infinix Note Edge 5G দাম ও সেল অফার

Infinix Note Edge 5G মডেলের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 21,999 টাকা। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 23,999 টাকা এবং 25,999 টাকা। ক্রেতারা ICICI ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। আবার দুই ব্যাঙ্ক 6 মাস নো-কস্ট EMI ও অতিরিক্ত 2,000 টাকা ছাড় দিচ্ছে। সে ক্ষেত্রে প্রতি মাসে 3,329 টাকা কিস্তি দিতে হবে।

Advertisement

এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে 1,099 টাকা ক্যাশব্যাক মিলবে। ফোনটি লুনার টাইটেনিয়াম, স্টেলার ব্লু, এবং সিল্ক গ্রীন কালার অপশনে কেনা যাবে। ফ্লিপকার্টে আজ দুপুর বারোটায় সেল শুরু হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স নোট এজ 5G-এর সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে
রয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। উপরে Corning Gorilla Glass 7i কভার প্রোটেকশন দেওয়া হয়েছে।

Infinix Note Edge 5G-এর 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 10 ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি, ব্যাটারি 27 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হবে। 100 শতাংশ চার্জ হতে সময় নেবে 62 মিনিট। ফোনে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। ডিভাইসের র‍্যাম 16 জিবি (8 জিবি + 8 জিবি)) পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে।

Advertisement

নতুন ফোনের পিছনে ডুয়াল ফ্ল্যাশ f/1.8 অ্যাপারচার, এবং PDAF সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। ক্যামেরায় AIGC পোট্রেট, টাইমল্যাপস, নাইট, ভ্লগ, স্কাই শপ, স্লো মোশন, ও ডকুমেন্ট স্ক্যানের মতো ফিচার্স পাওয়া যাবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.