নতুন ভেরিয়েন্টে ভারতে এল Infinix S4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অগাস্ট 2019 12:09 IST
হাইলাইট
  • মে মাসে লঞ্চ হয়েছিল Infinix S4
  • লঞ্চের সময় ছিল 3GB RAM আর 32GB স্টোরেজ
  • এবার 4GB RAM আর 64GB স্টোরেজে ভারতে এল এই ফোন

Infinix S4 ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Infinix S4। লঞ্চের সময় 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাচ্ছিল। এবার 4GB RAM + 64GB স্টোরেজে ভারতে এল Infinix S4। এই ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট, 6.21 ইঞ্চি ডিসপ্লে, Android Pie অপারেটিং সিস্টেম, 32 মেগাপিক্সেল সেলফি ক্যমেরা আর 4,000 mAh ব্যাটারি।

Infinix S4 এর দাম

 4GB RAM + 64GB  স্টোরেজে Infinix S4 এর দাম 10,999 টাকা। তবে শুরুতে Flipkart থেকে 8,999 টাকায় এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে বেস ভেরিয়েন্টে 3GB RAM + 3GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 7,999 টাকা।

Infinix S4 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Infinix S4 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64 GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Infinix S4 ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Infinix S4 ফোনে থাকছে Bluetooth v5, Micro-USB পোর্ট, Wi-Fi 802.11 a/b/g/n, 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। Infinix S4 এর ওজন 155 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Cameras perform well in daylight
  • Up-to-date software
  • Good battery life
  • Bad
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.21-inch
Processor MediaTek Helio P22
Front Camera 32-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Artemis II: ফ্রিজ নেই, মহাকাশে রান্নাও হবে না, তাও 189 রকমের খাবার, চাঁদে সফরের মেনু চমকে দেবে
  2. Vivo X300 Ultra-এর গ্লোবাল দাম ফাঁস, আইফোনকে চ্যালেঞ্জ বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোনের
  3. 82,900 টাকার iPhone 17 মাত্র 37,900 টাকায়, Apple-এর 50তম বর্ষপূর্তি সেলে অবিশ্বাস্য অফার
  4. Oppo K15 Pro সিরিজ ঠান্ডা পাখার সাথে ভারতে আসছে, লঞ্চ নিয়ে বড় আপডেট
  5. 9,020mAh ব্যাটারি সহ Vivo T5 Pro 5G এর টিজার প্রকাশ, ভিভোর বৃহত্তম ব্যাটারির ফোন এই মাসে ভারতে আসছে
  6. 13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  7. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  8. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  9. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  10. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.