iPhone Duo vs Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: সেরা ফোন কোনটা?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 সেপ্টেম্বর 2026 15:16 IST
হাইলাইট
  • iPhone Duo-এর মাধ্যমে ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করেছে Apple
  • ফোনটির সঙ্গে Pixel 11 Pro Fold ও Galaxy Z Fold 8-এর প্রতিযোগিতা চলবে
  • iPhone Duo পাওয়ারফুল A20 Pro প্রসেসরে রান করে

iPhone Duo vs Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8 comparison

Apple গতকাল iPhone Duo-এর হাত ধরে ফোল্ডেবল ফোনের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। নতুন CEO জন টার্নাস প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন করেছেন। এটি ভারতের প্রিমিয়াম ফোল্ডিং স্মার্টফোন মার্কেটে Google Pixel 11 Pro Fold এবং Samsung Galaxy Z Fold 8-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম ছাড়াও ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের দিক থেকে iPhone Duo, Google Pixel 11 Pro Fold এবং Samsung Galaxy Z Fold 8-এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে, তা আজকের প্রতিবেদনে বিস্তারিত আকারে তুলে ধরা হল।

iPhone Duo vs Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: ডিসপ্লে

আইফোন ডুও 7.6 ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনের বাইরে 5.4 ইঞ্চির কভার ডিসপ্লে আছে। উভয় স্ক্রিনেই 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন সাপোর্ট, এবং সেরামিক শিল্ড 2 প্রোটেকশন থাকছে।

Advertisement

গুগল পিক্সেল 11 প্রো ফোল্ড মডেলের ভিতরে 8 ইঞ্চি এলটিপিও ওলেড ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস,  এবং HDR10+ সাপোর্ট অফার করে। কভার স্ক্রিনেও ওলেড প্যানেল আছে, যার দৈর্ঘ্য 6.5 ইঞ্চি। এটি প্রাইমারি ডিসপ্লের মতো একই রিফ্রেশ রেট ও পিক ব্রাইটনেস অফার করে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8-এর ভিতরে 7.6 ইঞ্চি ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে। এটি QXGA (1,848 x 2,448 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, 3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। বাইরের কভার স্ক্রিনের দৈর্ঘ্য 5.5 ইঞ্চি (অ্যামোলেড) এবং এটি একই রিফ্রেশ রেট ও সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করে।

iPhone Duo vs Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: ক্যামেরা 

iPhone Duo-এর পিছনে সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল মেইন ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। ডিভাইসটি 120fps-এ ডলবি ভিশনে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। কভার ডিসপ্লের উপর একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ভিতরের ভাঁজযোগ্য স্ক্রিনে আন্ডার-ডিসপ্লে ফেসটাইম ক্যামেরা আছে।

Advertisement

Google Pixel 11 Pro Fold মডেলের পিছনে f/1.70 অ্যাপারচার-সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 10.5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, ও 5x অপটিক্যাল জুমের সঙ্গে একটি 10.8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোল্ডেবল ফোনের প্রাইমারি এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। সামনের ও পিছনের দুই ক্যামেরাই 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Samsung Galaxy Z Fold 8 দুইটি রিপর ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও ডুয়াল পিক্সেল অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স অফার করে। কভার ও ভিতরের স্ক্রিনে একটি করে 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

iPhone Duo vs Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং

iPhone Duo মডেলে A20 Pro প্রসেসর আছে। এই 2 ন্যানোমিটার চিপ ছয় কোরের সিপিইউ, সাত কোরের জিপিইউ, ও দুটি ষোলো কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত। এটি গত বছরের ফ্ল্যাগশিপ A19 Pro চিপের তুলনায় 40 শতাংশ দ্রুত জিপিইউ পারফরম্যান্স অফার করবে। ভিতরের ডিসপ্লে ব্যবহার করে ভিডিও দেখলে সর্বোচ্চ 31 ঘন্টা ও বাইরের ডিসপ্লে ব্যবহার করলে 44 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দুই ডিসপ্লে মিলিয়ে মোট 22 ঘন্টা প্লেব্যাক সম্ভব হবে। ফোনটি 20 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

Advertisement

Pixel 11 Pro Fold তিন ন্যানোমিটারের Tensor G6 টেনসর প্রসেসরের সঙ্গে এসেছে। গুগলের ফোল্ডেবল স্মার্টফোনে 4,086mAh ব্যাটারি রয়েছে। এটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ও 50 শতাংশ চার্জ হতে 30 মিনিট সময় লাগবে। এতে 25W ওয়্যারলেস চার্জিং ও বাইপাস চার্জিং ফিচারও আছে।

Samsung Galaxy Z Fold 8 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেটে রান করে। হ্যান্ডসেটে 4,800mAh ব্যাটারি রয়েছে, যা 45W ওয়্যার্ড এবং 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

iPhone Duo vs Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8: দাম

iPhone Duo-এর দাম 2,99,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 256 জিবি স্টোরেজ আছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 3,24,999 টাকা, 3,74,999 টাকা, ও 4,49,900 টাকা। Pixel 11 Pro Fold ভারতে একটাই স্টোরেজ অপশনে বিক্রি হয়। 16 জিবি + 512 জিবি ভার্সনের দাম 1,86,999 টাকা। 

Advertisement

এ দেশে Galaxy Z Fold 8 বিক্রি হচ্ছে 1,79,999 টাকায়।  বেস মডেলে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 1,99,999 টাকা ও 2,39,999 টাকা।

 
KEY SPECS
Display (Primary) 8.00-inch
Cover Display 6.50-inch
Cover Resolution 1080x2342 pixels
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 48-megapixel + 10.5-megapixel + 10.8-megapixel
RAM 16GB
Storage 512GB
Battery Capacity 4,806mAh
OS Android 17
Resolution 2,076x2,152 pixels
 
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • New passport-style form factor is very likeable
  • Useful cover screen which is bright enough and the aspect ratio is great for social media
  • 4:3 main display is excellent
  • Lightweight and solid design
  • IP48 rating
  • Decent cameras
  • Battery life is good enough
  • Bad
  • Expensive
  • No telephoto sensor at this price
  • Loudspeakers could have been better
  • Still needs better app optimisation
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 5.50-inch
Cover Resolution 1248x1972 pixels
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4800mAh
OS Android 17
Resolution 2448x1848 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  10. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.