Samsung Galaxy Z Fold 8

Samsung Galaxy Z Fold 8 - ख़बरें

  • Samsung Galaxy Z Fold 8 Ultra দুর্ধর্ষ 200MP ট্রিপল ক্যামেরা ও 8 ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
    Samsung চলতি বছরের দ্বিতীয় গ্যালাক্সি Galaxy Unpacked অনুষ্ঠানে Galaxy Z Fold 8 Ultra লঞ্চ করেছে। এটি ব্র্যান্ডের প্রথম Ultra ব্র্যান্ডেড ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন, যা প্রচলিত বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে এসেছে। এই ফোনে 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 5,000mAh ব্যাটারি আছে। ফোনটির দাম এবং খুঁটিনাটি তথ্য জেনে নিন।
  • Samsung Galaxy Z Fold 8: চেনা ছকের বাইরে সম্পূর্ণ নতুন ধরনের ফোন লঞ্চ করে চমকে দিল স্যামসাং
    Samsung Galaxy Z Fold 8 গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে লঞ্চ হয়েছে। ভারতে দাম শুরু হচ্ছে 1,79,999 টাকা থেকে। এটি সংস্থার প্রথম ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন। একটি সাধারণ ফোল্ডিং ফোন ভাঁজ করা অবস্থায় লম্বা ও সরু থাকে। কিন্তু নতুন ডিজাইনের ওয়াইড ফোল্ডেবল ফোনের বাইরের কভার স্ক্রিন ও ভিতরের ভাঁজ করা ডিসপ্লে তুলনামূলক ভাবে চওড়া হয়। আকার আকৃতিতে খাটো ও ওজন হালকা হওয়ার কারণে মেসেজ টাইপ বা ব্যবহার করা যেমন সুবিধার, তেমনই পকেটে রাখা সহজ।
  • আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড বুধবার লন্ডনে স্থানীয় সময় দুপুর 2:00টা থেকে শুরু হবে। তখন ভারতে সন্ধ্যা 6:30টা৷ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ও নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। Samsung এই প্রথম ওয়াইড ফোল্ডিং ফোন এবং Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল মডেল নিয়ে আসছে।
  • লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
    Samsung Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 আগামীকাল (জুলাই 22) লঞ্চ হবে। কোম্পানি প্রথমবার Ultra ব্র্যান্ডেড ফোল্ডেবল আনছে। Galaxy Z Fold 8 Ultra পরিচিত বুক স্টাইল ফোল্ডিং ডিজাইন বজায় রাখবে। রিটেলার লিস্টিং অনুসারে 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 2,469 ইউরো (প্রায় 2.72 লাখ)। Samsung Galaxy Z Fold 8 ওয়াইড ফোল্ডেবল ফোনের দাম 2,069 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2.28 লাখ টাকার সমান। Galaxy Watch Ultra 2 মডেলের 47 মিমি LTE ভার্সন 749 ইউরো (প্রায় 83,000 টাকা) মূল্যে আসতে পারে।
  • 200MP ক্যামেরা থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর, লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন ফোল্ডেবল ফোন
    Samsung Galaxy Z Fold 8 Ultra বুক স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে আসবে, যেখানে Galaxy Z Flip 8 একটি ক্ল্যাশমেল স্টাইলের ফ্লিপ ফোল্ড-ফোন। Samsung এখনও ফোন দুটির বিষয়ে বিশেষ কোনও তথ্য প্রকাশ করেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক রিপোর্ট থেকে ছবি ও প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। কেমন হবে নতুন Samsung ফোল্ডেবল ফোন? এই প্রতিবেদনে রইল সেই সবের খুঁটিনাটি।
  • পাসপোর্টের মতো দেখতে ফোন থেকে হাত ও চোখে পড়ার স্মার্ট গ্যাজেট, Samsung আগামী সপ্তাহে আনছে একঝাঁক চমক
    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে ব্র্যান্ডের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2, এবং Galaxy Glasses আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। এর ভিতরে ও বাইরের দিকে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে।
  • মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
    স্যামসাং ফ্লেক্স টাইটেনিয়াম প্রযুক্তিতে টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম এবং টাইটেনিয়াম প্লেট নামে দুটি উপাদান ব্যবহার করেছে। এগুলি ডিসপ্লের মজবুতি ও নমনীয়তার মধ্যে দুর্দান্ত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। OLED প্যানেলের নিচে একটি টাইটেনিয়াম অ্যালয় ফিল্ম বসানো হয়েছে। এটি আকারের দিক থেকেও অত্যন্ত পাতলা, যার পুরুত্ব মানুষের গড় একটি চুলের প্রায় এক-তৃতীয়াংশ। ফলে ডিসপ্লে মজবুত করার পাশাপাশি, ফোনটিকে পাতলা রাখা সম্ভব হয়েছে। Samsung এখনও জানায়নি, কোন মডেলে প্রথম ফ্লেক্স টাইটেনিয়াম ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হবে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আগামী বুধবারের (জুলাই 22,) ইভেন্টে প্রকাশিত হবে। সেই দিন Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, ও Galaxy Z Flip 8 লঞ্চ হতে পারে।
  • 3 বছর পর বন্ধ হতে পারে Samsung-এর জনপ্রিয় অফার, ফোন কেনার খরচ বাড়বে আরও?
    Galaxy Z Fold 8 ও Z Flip 8 লঞ্চের সঙ্গে Samsung বিনামূল্যে স্টোরেজ আপগ্রেড অফার বন্ধ করতে পারে। সিদ্ধান্তের পিছনে বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতিকে দায়ী করা হয়েছে। এতদিন ফ্ল্যাগশিপ ডিভাইস অগ্রিম অর্ডার করলে 256 জিবি স্টোরেজের দাম দিয়ে 512 জিবি মডেল পাওয়া যেত। একইভাবে, 512 জিবি ভ্যারিয়েন্টে প্রি-অর্ডার করলে অতিরিক্ত খরচ ছাড়াই 1 টিবি ভার্সন দেওয়া হত। কিন্তু এবার বিনামূল্যে স্টোরেজ দ্বিগুণ করার অফারে লাগাম টানতে চলেছে কোরিয়ান সংস্থাটি
  • Samsung Galaxy Z Fold 8 ঝড় তুলতে আসছে, দাম থেকে ফিচার্স, লঞ্চের আগেই সব তথ্য ফাঁস
    Samsung Galaxy Z Fold 8 জুলাই 22 লন্ডনে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড-এ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। Galaxy Z Fold 7 বা আগের ফোল্ডেবল মডেলগুলোর তুলনায় আসন্ন ফোনের চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে 2,099 ডলারে (256 জিবি) লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,00,300 টাকার সমান। ভিতরে QHD+ রেজোলিউশনের একটি 7.6 ইঞ্চি ফোল্ডেবল স্ক্রিন থাকবে। বাইরে 5.5 ইঞ্চি AMOLED 2X কভার ডিসপ্লে পাওয়া যাবে।
  • লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
    Samsung-এর পরবর্তী Galaxy Unpacked আগামী জুলাই 22 অনুষ্ঠিত হচ্ছে। সেখানে Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch Ultra 2 লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। এখনএকাধিক ডিভাইসেরই ছবি অনলাইনে ফাঁস হয়েছে। Galaxy Z Fold 7 বা তার আগের মডেলগুলোর তুলনায় Galaxy Z Fold 8-এর চ্যাসিস আরও খাটো ও চওড়া হবে। Galaxy Watch 9 ডার্ক গ্রে, সিলভার, ও ব্ল্যাক কালারে দেখা গিয়েছে। Watch Ultra 2 ব্ল্যাক ও ডার্ক গ্রে কালার স্কিমে উপলব্ধ হবে। Galaxy Z Flip 8 ল্যাভেন্ডার, গ্রাফাইট, এবং ক্রিম রঙে বিক্রি হবে।
  • 2026 সালের দ্বিতীয় Samsung Galaxy Unpacked-এর দিন ঘোষণা হল, একসঙ্গে তিনটি দুর্ধর্ষ ফোন আসতে পারে
    আগামী জুলাই 22 Samsung সংস্থার পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা 6:30 থেকে কোম্পানির ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ওয়েবসাইট, এবং নিউজরুমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার হবে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, এবং Galaxy Watch Ultra 2-এর দিকে ইঙ্গিত করছে।
  • Samsung Galaxy Z TriFold: এক ফোনে তিনটি স্ক্রিন! সেপ্টেম্বরে আশ্চর্য স্মার্টফোন আনছে স্যামসাং
    Samsung Galaxy Z TriFold সিলিকন-কার্বন ব্যাটারি সহ আসতে পারে। এতে Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার হতে পারে। ছবি ও ভিডিও তোলার জন্য, ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে।
  • সবাইকে অবাক করে স্মার্টফোন জগতের এত বছরের ধারণা ভেঙে গুড়িয়ে দিল Samsung
    Samsung Galaxy Z Fold 7 এর স্লিক বডি ও পাতলা হিঞ্জের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা যাচাই করার জন্য, মাঝখানে চাপ দিয়ে বাঁকানো হয়েছিল। গুণমান যাচাই করার সেই পরীক্ষাতেও টিকে থাকতে পেরেছে ফোনটি।
  • Samsung Galaxy Unpacked 2025: আজ ঘরে বসেই দেখুন Galaxy Z Fold 7, Z Flip 7 ফোনের লঞ্চ ইভেন্ট
    আজ Samsung Galaxy Unpacked 2025 ইভেন্টে Galaxy Z Fold 7 ও Galaxy Z Flip 7-এর পাশাপাশি Galaxy Watch 8 সিরিজ লঞ্চ হতে পারে।
  • Samsung Galaxy Unpacked 2025 ইভেন্ট July 9 অনুষ্ঠিত হচ্ছে, Galaxy Z Fold 7 ও Flip 7 লঞ্চ হবে
    2025 সালের দ্বিতীয় গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে Samsung Galaxy Z Fold 7 এবং Galaxy Z Flip 7 লঞ্চ হবে। একইসাথে, Galaxy Watch 8, Galaxy Watch 8 Classic, Galaxy Watch Ultra (2025), এবং Galaxy Core Buds আসতে পারে।

Samsung Galaxy Z Fold 8 - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »