3 বছর পর বন্ধ হতে পারে Samsung-এর জনপ্রিয় অফার, ফোন কেনার খরচ বাড়বে আরও?

Samsung জুলাইয়ে Galaxy Z Fold 8 ও Z Flip 8 লঞ্চের সঙ্গে বিনামূল্যে স্টোরেজ আপগ্রেড অফার বন্ধ করতে পারে।

3 বছর পর বন্ধ হতে পারে Samsung-এর জনপ্রিয় অফার, ফোন কেনার খরচ বাড়বে আরও?

Photo Credit: Samsung

Samsung may discontinue free storage upgrade offer with Galaxy Z Fold 8 and Z Flip 8

হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 8 ও Z Flip 8-এ ফ্রি স্টোরেজ আপগ্রেড বন্ধ করতে পারে
  • মেমোরি চিপের ঘাটতি স্টোরেজ প্রি-অর্ডার আপগ্রেড অফারে পরিবর্তন আনতে পারে
  • Galaxy S23 সিরিজ লঞ্চের সময় ফ্রি স্টোরেজ আপগ্রেড অফার চালু হয়েছিল
বিজ্ঞাপন

Samsung Galaxy Z Fold 8 ও Z Flip 8 জুলাইয়ের শেষে লঞ্চ হচ্ছে। আপনি যদি নতুন ফোল্ডেবল বা ফ্লিপ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে দুঃসংবাদ অপেক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী, Samsung তাদের জনপ্রিয় স্টোরেজ প্রি-অর্ডার আপগ্রেড অফারে বড় পরিবর্তন আনতে চলেছে। এতদিন লঞ্চের আগে Samsung-এর ফ্ল্যাগশিপ ডিভাইস অগ্রিম অর্ডার করলে 256 জিবি স্টোরেজের দাম দিয়ে 512 জিবি মডেল পাওয়া যেত। একইভাবে, 512 জিবি ভ্যারিয়েন্টে প্রি-অর্ডার করলে অতিরিক্ত খরচ ছাড়াই 1 টিবি ভার্সন দেওয়া হত। কিন্তু এবার বিনামূল্যে স্টোরেজ দ্বিগুণ করার অফারে লাগাম টানতে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি।

Samsung ফ্রি স্টোরেজ আপগ্রেড বন্ধ করতে পারে

Chousan-এর রিপোর্টে দাবি করা হয়েছে, Galaxy Z Fold 8 ও Z Flip 8 লঞ্চের সঙ্গে Samsung বিনামূল্যে স্টোরেজ আপগ্রেড অফার বন্ধ করতে পারে। এমন সিদ্ধান্তের পিছনে বিশ্বব্যাপী RAM ও ফ্ল্যাশ মেমোরি চিপের সরবরাহে ঘাটতিকে দায়ী করা হয়েছে। উল্লেখ্য, 2023 সালে Samsung Galaxy S23 সিরিজ লঞ্চের সময় ফ্রি স্টোরেজ আপগ্রেড অফার চালু করেছিল কোম্পানি।

Samsung-এর পরবর্তী ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে বিনামূল্যে ডাবল স্টোরেজ অফার না মিললেও, স্টোরেজ আপগ্রেডে 50 শতাংশ ছাড় থাকবে বলে জানা গিয়েছে। স্টোরেজ ভ্যারিয়েন্টের পার্থক্যের 50 শতাংশ ক্রেতাদের পরিশোধ করতে হবে। বর্তমান মূল্য অনুসারে, আপগ্রেড করার জন্য প্রায় 1,26,500 দক্ষিণ কোরিয়ান ওন খরচ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,150 টাকার সমান।

রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung Galaxy Z Fold 8 মার্কিন যুক্তরাষ্ট্রে 2,099 ডলারে (2,00,300 টাকা) লঞ্চ হতে পারে। এটি 256 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করবে। ফোনটি ল্যাভেন্ডার, গ্রাফাইট, পেস্তা, এবং ক্রিম কালার অপশনে উপলব্ধ হবে। তুলনাস্বরূপ, পূর্বসূরী Galaxy Z Fold 7-এর দাম 1,999 ডলার (প্রায় 1,90,700 টাকা) থেকে শুরু হয়েছিল।

জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড 2026 আগামী বুধবার, জুলাই 22 অনুষ্ঠিত হবে। Samsung কী কী প্রোডাক্ট লঞ্চ করবে, তা এখনও ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুসারে, Galaxy Z Fold 8, Galaxy Z Fold 8 Ultra, Galaxy Z Flip 8, Galaxy Watch 9, ও Galaxy Watch 2 Ultra লঞ্চ হতে পারে।

শোনা যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8-এর ভিতরে QHD+ রেজোলিউশনের 7.6 ইঞ্চির ফোল্ডেবল স্ক্রিন থাকবে। বাইরে একটি 5.5 ইঞ্চি AMOLED 2X কভার ডিসপ্লে পাওয়া যাবে। এটি দুটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেতে পারে। ডিভাইসটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এতে One UI 9 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে, যা নতুন Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »