Samsung Galaxy Z Fold 8 Ultra ও Galaxy Z Flip 8 আগামী জুলাই 22 লন্ডনে অনুষ্ঠিত Galaxy Unpacked ইভেন্টে লঞ্চ হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy Z Fold 8 Ultra ও Galaxy Z Flip 8 are launching on July 22
Samsung Galaxy Z Fold 8 Ultra ও Galaxy Z Flip 8 আগামী বুধবার (জুলাই 22) লঞ্চ হবে। লন্ডনে অনুষ্ঠিত এই বছরের দ্বিতীয় Galaxy Unpacked ইভেন্টে নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোনগুলির উপর থেকে পর্দা সরবে। Samsung Galaxy Z Fold 8 Ultra বুক স্টাইল ফোল্ডিং ডিজাইনের সঙ্গে আসবে, যেখানে Galaxy Z Flip 8 একটি ক্ল্যাশমেল স্টাইলের ফ্লিপ ফোল্ড-ফোন। Samsung এখনও ফোন দুটির বিষয়ে বিশেষ কোনও তথ্য প্রকাশ করেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক রিপোর্ট থেকে ছবি ও প্রধান স্পেসিফিকেশনগুলি ফাঁস হয়েছে। কেমন হবে নতুন Samsung ফোল্ডেবল ফোন? এই প্রতিবেদনে রইল সেই সবের খুঁটিনাটি।
ফোল্ডেবল ফোনের মূল অর্থই হল ডুয়াল ডিসপ্লে, বাইরে একটি সাধারণ কভার স্ক্রিন ও প্রসারিত করা যাবে এমন একটি অভ্যন্তরীণ ডিসপ্লে। নতুন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, Samsung Galaxy Z Fold 8 Ultra-এর ভিতরে 8 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 2,504 x 2,256 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
অন্য দিকে, হ্যান্ডসেটের বাইরে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2,520 x 1,080 পিক্সেল রেজোলিউশন-সহ 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। ভাঁজ খোলা অবস্থায় ফোনের পরিমাপ হতে পারে 158.4 মিমি x 143,2 মিমি x 4.1 মিমি। ডিভাইসের প্রাইমারি ও কভার স্ক্রিনে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা ট্রিপল রিয়ার ক্যামেরা পেতে পারে। পিছনের প্যানেলে OIS প্রযুক্তির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x টেলিফটো জুমের সাথে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ব্যবহার হওয়ার সম্ভাবনা।
ফোল্ডেবল ফোনটি Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' প্রসেসর দ্বারা চালিত হবে। এতে 5,000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। ফোনে OneUI 9.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকতে পারে, যা Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
Samsung Galaxy Z Fold 8 Ultra তিনটি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। এটি 256 জিবি, 512 জিবি, ও 1 টিবি অপশনে বিক্রি হতে পারে। প্রতিটি ভ্যারিয়েন্টের সঙ্গে 12 জিবি র্যাম যুক্ত থাকতে পারে। গ্রাফাইট, ক্রিম, ভায়োলেট শ্যাডো, এবং গ্রীন শ্যাডো কালার অপশন মিলতে পারে। ফোনের দাম ইউরোপে 2,199 ইউরো থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,42,000 টাকার সমান। ভারতে কেমন দাম হবে, তা এখনও জানা যায়নি।
ফাঁস হওয়া প্রেস রেন্ডার Samsung Galaxy Z Flip 8 মডেলের বেশ কিছু ডিটেলস প্রকাশ করেছে৷ ফোনটি ডিজাইনের দিক থেকে পূর্বসূরী Galaxy Z Flip 7-এর মতোই দেখতে লাগছে। রিপোর্ট অনুসারে, এই ফ্লিপ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনে মিলবে একটি 10 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 8 শুধু ও আমেরিকা এবং চীনে Snapdragon 8 Elite Gen 5 'For Galaxy' চিপ ব্যবহার করতে পারে৷ বিশ্বের অন্যান্য মার্কেটে Exynos 2600 প্রসেসরে চলতে পারে৷ এতে 4,300mAh ব্যাটারি রাখতে পারে কোম্পানি। তবে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে কিনা, তা জানা যায়নি৷ ফোনে নতুন OneUI 9.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকবে, যা লেটেস্ট Android 17 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
এছাড়া, Samsung-এর নতুন ফ্লিপ-ফোল্ড ফোনে Wi-Fi 7, NFC, Bluetooth 6.0, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP48 ওয়াটার রেজিস্ট্যান্স, ও স্টেরিও স্পিকার থাকবে বলে আশা করা হচ্ছে। বেস মডেলে 256 জিবি স্টোরেজ থাকতে পারে। ফোনটির অফিসিয়াল দাম ও সমস্ত তথ্য জুলাই 22 Galaxy Unpacked ইভেন্টে ঘোষণা করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch